×

তথ্যপ্রযুক্তি

১৫ হাজার টাওয়ার সম্প্রসারণ করল বাংলালিংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৪:২৬ পিএম

১৫ হাজার টাওয়ার সম্প্রসারণ করল বাংলালিংক
দেশ জুড়ে মোট টাওয়ারের সংখ্যা ১৫ হাজারে উন্নীত করার মাধ্যমে চলমান নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রমে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে বাংলালিংক। এর মধ্যে ৪,৭০০টিরও বেশি টাওয়ার সক্রিয় করা হয়েছে গত দেড় বছরে। বাংলালিংকের ফোরজি নেটওয়ার্ক কাভারেজ এই উদ্যোগের কারণে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সম্প্রসারণের ফলস্বরূপ বাংলালিংকের ডেটা গ্রাহকের সংখ্যা ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি টানা ৭ বার ওকলা® স্বীকৃত বাংলালিংকের নেটওয়ার্কে দ্রুততম ফোরজি কাভারেজ নিশ্চিত করার ক্ষেত্রে একটি বিশেষ পদক্ষেপ। ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ২০২৩ সালের সেপ্টেম্বরের শেষে ৪ কোটি ২ লাখ ৮৫ হাজারে পৌঁছেছে। টানা ৭ বার ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ড অর্জনের মধ্য দিয়ে নেটওয়ার্কের গতি ও মানের ক্ষেত্রে বাংলালিংকের অবস্থান বজায় রেখেছে। এছাড়াও বাংলালিংক নেটওয়ার্কের সর্বোচ্চ মান নিশ্চিত করতে উন্নত মানের কারিগরি সরঞ্জাম দিয়ে ১০,৫০০টিরও বেশি সাইট আপগ্রেড করেছে। এর মধ্যে রয়েছে এল৯০০, এল১৮০০, এল২৩০০ স্পেকট্রাম ব্যবহৃত সাইট, যা বাংলালিংক গ্রাহকদের জন্য ভয়েস ও ডেটার উন্নত মান নিশ্চিত করেছে। এই অর্জনের জন্য টাওয়ার কোম্পানি, নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর ও অন্যান্য সেবাদাতাদের প্রতি কৃতজ্ঞ বাংলালিংক। বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এরিক অস বলেন, দেশ জুড়ে আমাদের বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজ উন্নত ভয়েস, ডেটা এবং মাইবিএল সুপার অ্যাপ ও টফির মতো ডিজিটাল সেবার মাধ্যমে জনসাধারণের ক্ষমতায়নে ভূমিকা রাখতে সাহায্য করবে। শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে দেশব্যাপী বিস্তৃত ডিজিটাল অপারেটর হিসাবে আমরা বাংলালিংকের যাত্রায় নতুন অধ্যায় যোগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন টারকার বলেন, আমাদের ৩০% এরও বেশি সাইট মাত্র দেড় বছরে চালু করা হয়েছে, যা নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে টেলিকম খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। এই অর্জন দেশের প্রতিটি কোণে সম্মানিত গ্রাহকদের জন্য সেরা নেটওয়ার্ক কভারেজ ও সেবার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার প্রতিফলন। এই অসাধারণ অর্জনে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, আমাদের টিমের নিষ্ঠা ও সম্মানিত পার্টনারদের সহযোগিতা ভূমিকা রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিকে নামিয়েও মায়ামির হার

মেসিকে নামিয়েও মায়ামির হার

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App