×

তথ্যপ্রযুক্তি

দেশের বাজারে যাত্রা শুরু করলো টেকসা ইনোভেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৪:৫৩ পিএম

দেশের বাজারে যাত্রা শুরু করলো টেকসা ইনোভেশন
এয়ারবাডসে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে আত্মপ্রকাশ করলো নতুন ৩টি এয়ারবাডস। স্পার্ক এয়ারবাডস টি ৫০, স্পার্ক আই ৮ ও স্পার্ক আই ৯ মডেলের এই তিনটি এয়ারবাডস বাংলাদেশের বাজারে এনেছে টেকসা ইনোভেশন। এই এয়ারবাডসগুলো ব্লুটুথ ৫.২ ও ৩ সমর্থিত। এএনিসি ও ইএনসি প্রযুক্তির কারণে বাইরের কোনো নয়েজ কথোপকথনে ব্যাঘাত সৃষ্টি করবে না। আর একচার্জে আট ঘণ্টা ব্যবহার করতে পারবেন। সহজে ব্যবহারের জন্য এর সঙ্গে রয়েছে চারটি ভিন্ন আকারের এয়ারপাফ। আর এভিএস ম্যাটেররিয়ালে তৈরি হওয়ায় এটি খুবই হালকা এবং দীর্ঘক্ষণ ব্যবহারেও কানে ব্যথা হয় না। আবার ব্যবহারের চার্জ ফুরিয়ে গেলে কেসে রাখলে ৩০ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকে। প্রযুক্তিখাতের গণমাধ্যমকর্মীদের নিয়ে রাজধানীর কাওরান বাজারে রেইনি রুফে নতুন ব্র্যান্ড ও এয়ারবাড তিনটির মোড়ক উন্মোচন করেন টেকসা ইনোভেশন প্রতিষ্ঠাতা অমিত দাস ও কো-ফাউন্ডার অনিন্দ্য চ্যাটার্জি। অমিত দাস বলেন, টেকসা ইনোভেশন, টেকসা সফটওয়্যার মালয়েশিয়ার একটি অংশ, টেকসা এসেছে বাংলাদেশে নতুন এবং প্রিমিয়াম অডিও প্রযুক্তি নিয়ে। টেকসার লক্ষ্য হলো মানুষের আবেগের সাথে মিল আনা শব্দের। সুরের আলোয় মন খুলে আবৃত্তি করুন আপনার আবেগগুলোকে। টেকসার এই এয়ারবাডসগুলো পাওয়া যায় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.tecsa-i.com, ই-কমার্স অ্যাপ Tecsa iStore এ এবং নিকটবর্তী শপে। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন দাস, হেড অব অপারেশন রাজীব চন্দ্র শর্মা, অপু দেবনাথ (সেলস), গ্রাফিক্স ডিজাইনার ও ডিজিটাল মার্কেটার নাহিদ ইমতিয়াজ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App