×

তথ্যপ্রযুক্তি

বিটিআরসির নতুন চেয়ারম্যানের সঙ্গে বিআইজিএফ প্রতিনিধিদের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ পিএম

বিটিআরসির নতুন চেয়ারম্যানের সঙ্গে বিআইজিএফ প্রতিনিধিদের সাক্ষাৎ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদের সঙ্গে আজ (১৯ ডিসেম্বর) সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)-এর প্রতিনিধিবৃন্দ। নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময়ের শুরুতে বিআইজিএফ-এর চেয়ারপারসন হাসানুল হক ইনু নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় মোবাইল ফোনের মাধ্যমে কুশল বিনিময় করেন। বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হক অনুর নেতৃত্বে বিআইজিএফ কমিউনিটির কিডস আইজিএফ, ইয়ুথ আইজিএফ, উইমেন আইজিএফ, টিচার আইজিএফ, একাডেমিয়া আইজিএফ এবং বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্ন্যান্স এর প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও বিটিআরসির মহাপরিচালক সিস্টেম এবং সার্ভিসেসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিলুর রহমান, এনডিসিসহ বিটিআরসি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিআইজিএফের পক্ষে ভাইস চেয়ারপার্সন এএইচএম বজলুর রহমান বিটিআরসির নতুন চেয়ারম্যানের সাথে প্রতিনিধিবৃন্দদের পরিচয় করিয়ে দেন এবং চেয়ারম্যানকে সবাই ফুলের তোরা দিয়ে বরণ করেন। শুভেচ্ছা বিনিময় শেষে বিটিআরসির চেয়ারম্যান বিআইজিএফের প্রতিনিধিবৃন্দদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন এবং বিআইজিএফের সকল কাজে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App