×

তথ্যপ্রযুক্তি

বাজারে আসছে ওয়ানপ্লাস ৬ এর সিল্ক হোয়াইট সংস্করণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ০১:৩৯ পিএম

বাজারে আসছে ওয়ানপ্লাস ৬ এর সিল্ক হোয়াইট সংস্করণ
ওয়ানপ্লাস ৬ এর সিল্ক হোয়াইট সংস্করণটি বাজারে আসছে ৫ জুন। ফোনটিতে আছে রোজ গোল্ড মেটাল ফ্রেম ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পেছনে রয়েছে ওয়ানপ্লাসের লোগো।ফোনটিতে আছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। সিল্ক হোয়াইট সংস্করণটির দাম ধরা হয়েছে ৫৭৯ ডলার ৪৭ হাজার ৪৭৮ টাকা।গত ২২ মে থেকে ফোনটির গ্লোসি ব্ল্যাক ও ম্যাট ব্ল্যাক রঙের সংস্করণ দুটি বাজারে পাওয়া যাচ্ছে। এই দুটি ফোনের চেয়ে সিল্ক হোয়াইট ফোনটির দাম ৪৯ ডলার বা ৪ হাজার ১৮ টাকা বেশি। ফোনটি তিনটি ভিন্ন রঙে পাওয়া গেলেও এগুলোর স্পেসিফিকেশনে খুব বেশি পার্থক্য নেই।ওয়ানপ্লাস ৬ ফোনটিতে আছে ৬ দশমিক ২৮ ইঞ্চির নচ যুক্ত ডিসপ্লে, যার রেজুলেশন ১০৮০*২২৮০ পিক্সেল। অ্যাস্পেক্ট রেশিও ১৯:৯। ফোনের চারপাশে রয়েছে সরু আকারের বেজেল।ফোনটির ৬ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যাবে ৬৪ জিবি স্টোরেজ। ৮ জিবি র‍্যাম সংস্করণে পাওয়া যাবে ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি স্টোরেজ।পেছনে থাকা ডুয়েল ক্যামেরার একটিতে আছে ১৬ মেগাপিক্সেল। অন্যটিতে আছে ২০ মেগাপিক্সেল। সামনের ফ্রন্ট ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল।এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১। ব্যাকআপের জন্য থাকছে ৩৩০০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি। ফোনটিতে কুইক চার্জিং সুবিধাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App