×

তথ্যপ্রযুক্তি

কুমিল্লায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ০২:৩৫ পিএম

কুমিল্লায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন
আইটি খাতে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে কুমিল্লায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফ সি এ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।দেশের সাতটি স্থানে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। সিলেটের কোম্পানীগঞ্জ, নাটোরের সিংড়া, কুমিল্লা সদর, নেত্রকোনা সদর, বরিশাল সদর ও মাগুরা সদরে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে।প্রতিটি স্থানে ৩৫ হাজার ৫০০ বর্গফুট আয়তন বিশিষ্ট ভবন ও সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে। এ প্রকল্পের আওতায় প্রায় ১৫ হাজার জনকে আইটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে আইটি খাতে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দক্ষ মানব-সম্পদ সৃষ্টির বিকল্প নেই। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই লক্ষ্য পুরণ আরো সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি, প্রকল্প পারিচালক গৌরী শঙ্কর ভট্টাচার্য, উপ-প্রকল্প পরিচালক দিদারুল আলম ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৩৪৯০ যাত্রী

সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৩৪৯০ যাত্রী

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার

সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

ক্যাম্পাসে ফিরব না—এই শর্ত মানিনি

এবার ভিন্ন দাবি চুয়েট ভিসির ক্যাম্পাসে ফিরব না—এই শর্ত মানিনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App