×

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড ৯ আপডেট দেবে ওয়ানপ্লাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ০১:২৮ পিএম

অ্যান্ড্রয়েড ৯ আপডেট দেবে ওয়ানপ্লাস
প্রায় দুই বছর আগের মডেলেও অ্যান্ড্রয়েড ৯ আপডেট দেবে ওয়ানপ্লাস। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ওয়ানপ্লাস বিষয়টি নিশ্চিত করেছে। যারা ওয়ানপ্লাস থ্রি ও থ্রিটি ব্যবহার করছেন, তারা অ্যান্ড্রয়েড ৮.০ থেকে সরাসরি ৯.০ আপডেট পাবেন, মধ্যের ৮.১ আপডেট পাবেন না। যেহেতু অ্যান্ড্রয়েড ৯ ব্যবহার করার জন্য ট্রেবল অপশন ব্যবহার করা বাধ্যতামূলক, তাই নতুন আপডেটে ওয়ানপ্লাস থ্রি ও থ্রিটি এই ফিচারটি পাবে।এর ফলে ভবিষ্যতে ওয়ানপ্লাস ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১০ আপডেট না দিলেও ঝামেলা ছাড়াই কাস্টম রম চালানো যাবে।তবে খুব দ্রুতই আপডেটটি আসার সম্ভাবনা কম। ওয়ানপ্লাস জানিয়েছে, শুরুতে অ্যান্ড্রয়েড ৯ আপডেট পাবে ওয়ানপ্লাস সিক্স। তারপর পাবে ফাইভ ও ফাইভটি। তার পর থ্রি ও থ্রিটির পালা। অর্থাৎ বছরের শেষে বা ২০১৯ সালের শুরুতে ফোনগুলো অ্যান্ড্রয়েড ৯ পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App