×

তথ্যপ্রযুক্তি

ছয় বছরে ইডটকো বিডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ০১:০৫ পিএম

ছয় বছরে ইডটকো বিডি
টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানি ইডটকো বিডি পথ চলার পাচঁ বছর সম্পন্ন করেছে। সর্বপ্রথম ২০১৩ সালে যাত্রা করে ইডটকো।গত পাঁচ বছরে সারাদেশে আট হাজারেরও বেশি টাওয়ার নির্মাণ করেছে ইডটকো বিডি।ইডটকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সুরেশ সিধু বলেন, আমরা সবসময় দায়িত্বশীল ও টেকসইভাবে আমাদের ব্যবসাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে থাকি যাতে করে আমাদের গ্রাহক, কর্মীবৃন্দ, কমিউনিটি ও উন্নয়নশীল দেশসমূহ লাভবান হতে পারে। ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরী বলেন, বাংলাদেশে আমাদের এই অগ্রযাত্রাটি চমৎকার। আগামীতেও টেলিকমিউনিকেশন খাতের উন্নয়নে এবং অপারেটরদের কার্যকরী টেলিকমিউনিকেশন সেবা ও সমাধানসমূহ প্রদান করতে আমরা বদ্ধপরিকর।এশিয়ার সর্বপ্রথম আঞ্চলিক ও সমন্বিত টেলিকমিউনিকেশন্স অবকাঠামো সেবাদাতা কোম্পানি ইডটকো গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ইডটকো বিডি। সারাবিশ্বে ২৮ হাজারেরও বেশি টাওয়ারের মাধ্যমে ইডটকো বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলংকা, কম্বোডিয়া, পাকিস্তান ও মিয়ানমারে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App