×

তথ্যপ্রযুক্তি

দেশে এল শাওমির নতুন ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ০৪:০১ পিএম

দেশে এল শাওমির নতুন ফোন
দেশে এলো শাওমির নতুন ফোন রেডমি নোট ৬ প্রো। ডিভাইসটি পূর্বের রেডমি নোট ৫ প্রোয়ের উন্নত সংস্করণ। নচসহ ৬ দশমিক ২৬ ইঞ্চি এইচডি ডিসপ্লের ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে মিলবে অ‍্যান্ড্রয়েড ৮.১ ওরিওর কাস্টমাইজড ওএস সংস্করণ এমআইইউআই ৯।কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসরের ডিভাইসটিতে গ্রাফিক্স সুবিধা দিতে রয়েছে অ‍্যাড্রেনো ৫০৯ জিপিইউ। ৩ ও ৪ গিগাবাইট র‍্যাম সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি। স্টোরেজের উপর নির্ভর করে ফোনটি ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল সংস্করণে পাওয়া যাবে। এছাড়াও, এতে থাকবে এফএম রেডিও, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথ ই‍ত‍্যাদি সুবিধা।ছবি তোলার জন্য পেছনে আছে ১২ ও ৫ মেগাপিক্সেল ক‍্যামেরা। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন্য সামনে রয়েছে ২০ ও ২ মেগাপিক্সেল ক‍্যামেরা। উভয় ক‍্যামেরা দিয়েই এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব‍্যাটারির ডিভাইসটি কালো ও নীল রঙে বাজারে পাওয়া যাবে। ৩ ও ৪ গিগাবাইট র‍্যাম সংস্করণের মূল্য হবে যথাক্রমে ১৭ হাজার ৪৯৯ ও ২০ হাজার ৪৯৯ টাকা। তবে দারাজ ডটকমের বিশেষ অফারে সংস্করণ দুটি যথাক্রমে ১৪ হাজার ৯৯৯ টাকা ও ১৭ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App