×

তথ্যপ্রযুক্তি

থ্রিজি ও ফোরজি সোমবার রাত ১২টা পর্যন্ত বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:২০ পিএম

থ্রিজি ও ফোরজি সোমবার রাত ১২টা পর্যন্ত বন্ধ
মোবাইলে ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার দুপুরের পর থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল ফোন অপারেটরদের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, তারা বিটিআরসি থেকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ পেয়েছে। সোমবার রাত ১২টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি বন্ধ থাকবে। এরই মধ্যে থ্রিজি ও ফোরজি বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। এ নির্দেশনার ফলে টুজি ইন্টারনেট সেবা চালু থাকবে। এ ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হবে না। এর আগে ২৭ ডিসেম্বর রাত ১০টা থেকে ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশের সব মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচন ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র

পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

‘আবাবিলের মতো’ ইনকিলাব মঞ্চ, দমানো যাবে না: পাটোয়ারী

‘আবাবিলের মতো’ ইনকিলাব মঞ্চ, দমানো যাবে না: পাটোয়ারী

১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের তথ্য সংগ্রহ করছে র‍্যাব

১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের তথ্য সংগ্রহ করছে র‍্যাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App