×

তথ্যপ্রযুক্তি

বাজারে আসছে শাওমি নতুন ৫ পণ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৭, ১১:৪০ এএম

সাশ্রয়ী দামের ভালো মানের স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে শাওমির খ্যাতি রয়েছে।তবে শুধু স্মার্টফোন নয়, ব্যাগ, ক্যামেরা, রাউটার থেকে শুরু করে টুথব্রাশও তৈরি করে প্রতিষ্ঠানটি । সেই ধারাবাহিকতায় শাওমি ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষ‍্যে নতুন পাঁচটি পণ্য বাজারে আনতে যাচ্ছে।নতুন পণ্যের তালিকায় রয়েছে এমআই স্পেয়ার ক‍্যামেরা, শাওমি এমআই রোবট, দুইটি হেডফোন এবং পাওয়ার ব্যাংক । ২৪ নভেম্বর থেকে পণ্যগুলো অ্যামাজনে বিক্রি শুরু হবে।শাওমি এমআই রোবটটিকে চাইলে কোড করে প্রোগ্রাম করে নিয়ন্ত্রণ করা যাবে। তিনটি মুডে কাজ করবে এটি। রোবটকে নিয়ন্ত্রণ করার জন‍্য অ্যান্ড্রয়েড ও আইওএস প্লার্টফর্মে রয়েছে অ্যাপ। এটির মূল্য ১৩৯ মার্কিন ডলার।এমআই স্পেয়ার ক‍্যামেরাটি বর্গাকৃতির। এতে রয়েছে ২৩.৮৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটি দিয়ে ৩৬০ ডিগ্রি ভিডিও রেকর্ড করা যাবে। ২৩০৪×১১৫২ ও ৬০ এফপিএস এবং ৩৪৫৬×১৭২৮ ও ৩০ এফপিএস এই দুই মুডে ভিডিও শুট করা যাবে ক্যামেরাটি দিয়ে। পানিরোধক সুবিধা থাকায় ডিভাইসটি দিয়ে পানির নিচে ছবি তোলা যাবে অনায়াসে। ক্যামেরার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ মার্কিন ডলার।নতুন পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব‍্যাটারি এবং মূল‍্য ২৯ মার্কিন ডলার। এছাড়া হেডফোন দুইটি মূল‍্য যথাক্রমে ১৩০ ও ২৫ ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App