×

তথ্যপ্রযুক্তি

এক ঠিকানায় অনেক ডিজিটাল সেবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০২:২৮ পিএম

এক ঠিকানায় অনেক ডিজিটাল সেবা
২০২১ সালের মধ্যে একটি পরিপূর্ণ ডিজিটাল সরকার বাস্তবায়নে ২ হাজারের অধিক ডিজিটাল সেবা একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকের হাতের মুঠোয় সেবা পৌঁছে দিতে ‘একসেবা-সরকার’ কাঠামো তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত ৭ মার্চ আইসিটি টাওয়ারে এটুআই সম্মেলন কক্ষে সরকারি দপ্তরসমূহের প্রতিনিধি ও প্রযুক্তি সম্পর্কিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এক ঠিকানায় সব ডিজিটাল সেবা ‘একসেবা-সরকার’ কাঠামো বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম; মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার অনুবিভাগ) সোলতান আহ্মদ এবং সভাপতিত্ব করেন এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী। এ ছাড়াও, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। এটুআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ আরফে এলাহী ‘একসেবা-সরকার’ কাঠামো সম্পর্কে বিভিন্ন দিক বিস্তারিত উপস্থাপন করেন। মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ২০২১ সালের মধ্যে ২ হাজারের বেশি ডিজিটাল সেবা তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে আমরা ‘বিগ ব্যাং ডিজিটাল ট্রান্সফর্মেশন’ এর দিকে এগিয়ে যাচ্ছি। পরিষেবায় পরিবর্তন আনতে সেবা প্রদান ও ব্যবহারের গতানুগতিক পদ্ধতিগুলোকে একটু ভিন্নভাবে চিন্তা করা প্রয়োজন। মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে এটুআই, ইন্ডাস্ট্রি ও সরকারের একতাবদ্ধ হয়ে কাজ করার কৌশলকে সাধুবাদ জানাই। এটুআইয়ের নেয়া এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে বেগবান করবে। অন্যদিকে জুনাইদ আহ্মেদ পলক বলেন, ‘কানেক্টেড গভর্নমেন্ট’-এর ধারণা মাথায় নিয়েই ‘একসেবা-সরকার’ তৈরি করা হয়েছে যেটা সরকার ও নাগরিককে ডিজিটাল সিস্টেম ব্যবহার করতে এবং সেবা পেতে সহায়তা করবে। এই উদ্ভাবনী প্ল্যাটফর্ম ডিজিটাল সল্যুশন প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহকে মানসম্মত, কার্যক্ষম ও টেকসই সল্যুশন তৈরিতে সহায়তা করার পাশাপাশি সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশনকে ত্বরান্বিত করবে। উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএইড ও ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় এটুআই এই একক প্ল্যাটফর্ম তৈরি করে নাগরিকের সেবাগুলোকে সহজ করার পাশাপাশি সরকারের সেবা প্রদান প্রক্রিয়াকে আরো সহজ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেবা প্রদানকারীর একক প্ল্যাটফর্মটিকেই বলা হচ্ছে ‘একসেবা-সরকার’ কাঠামো। জনগণ যাতে সহজে, স্বল্প সময়ে, স্বল্প খরচে প্রযুক্তির সহয়তায় নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App