×

তথ্যপ্রযুক্তি

ফাঁস হওয়া ছবিতে যেমন শাওমি রেডমি নোট ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৭, ০১:৫৩ পিএম

প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি রেডমি নোট সিরিজের ডিভাইসগুলো বাজারে এনে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।সিরিজটির সর্বশেষ সংস্করণ রেডমি নোট ৪ প্রতিষ্ঠানটির সর্বাধিক বিক্রিত ফোনের তালিকায় রয়েছে।তারই ধারাবাহিকতায় রেডমি নোট ৫ আনতে যাচ্ছে শাওমি। প্রতিষ্ঠানটি ডিভাইসটি সম্পর্কে কোনো তথ‍্য না জানালেও উইবোতে এর ছবি ফাঁস হয়েছে।ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ডিভাইসটিতে রয়েছে ৫ দশমিক ৯ ইঞ্চি ফুলভিউ এইচডি ডিসপ্লে, যার রেশিও ১৮ অনুপাত ৩।ডিসপ্লের উপরে রয়েছে ক‍্যামেরা, নিচের দিকে নেই হোম বাটন। ডান পাশে রয়েছে পাওয়ার ও ভলিউম আপ-ডাউন বাটন।এতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ৬২৫ প্রসেসর। মূল মেমোরি ৬৪ গিগাবাইট হলেও ব‍্যবহার করা যাবে ৫৪ গিগাবাইট। ফোনটির পেছনে থাকতে পারে ১২ মেগাপিক্সেল ক‍্যামেরা। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব‍্যাটারির ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ৭.১.২ নোগাট।বর্তমানে সময়ের ট্রেন্ড ফুল ভিউ ডিসপ্লের ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়েছে নোট ৫। যা অনেকটা হুয়াওয়ে নােভা ২ আই, অপ্পো এফ৫ এর মতোই দেখতে। মিডরেঞ্জ ফোনের বাজারে হুয়াওয়ে ও অপ্পোর সঙ্গে শাওমি রেডমি নোট ৫ ফোনটি প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App