×

তথ্যপ্রযুক্তি

অ্যাপলের নতুন ইউটিউব চ্যানেল চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ০১:৫১ পিএম

নতুন ইউটিউব চ্যানেল চালু করেছে অ্যাপল। ‘অ্যাপল সাপোর্ট’ নামে এই চ্যানেলে অ্যাপলের বিভিন্ন পণ্যের পরামর্শ ভিডিও থেকে জানা যাবে।মঙ্গলবার চালু হওয়া ইউটিউব চ‍্যানেলটিতে এ পর্যন্ত ১০টি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওগুলোতে আইফোন ও আইপ্যাড সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল তুলে ধরা হয়েছে।‘অ্যাপল সাপোর্ট’ টুইটার আইডি থেকে অফিসিয়াল এই ইউটিউব চ‍্যানেলটি সম্পর্কে জানায় অ্যাপল। একদিনেই চ‍্যানেলটির সাবস্ক্রাইবার ২৪ হাজার ছাড়িয়েছে। নতুন ব্যবহারকারীরা আইফোন ও আইপ্যাড নিয়ে অনেক সময় বিপাকে পড়েন। এমন ব্যবহারকারীরা যেন সহজেই পণ্যটি সম্পর্কে জানতে পারেন সে লক্ষ‍্যেই নানা টিপস, টিউটোরিয়াল ও কৌশল নিয়ে অ্যাপলের নতুন এই চ‍্যানেল।উল্লেখ‍্য অ্যাপলের মূল অফিসিয়াল চ্যানেল ‘অ্যাপল’ এ এখন পর্যন্ত সাবস্ক্রাইবার ছাড়িয়েছে ৫৫ লাখের বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App