×

তথ্যপ্রযুক্তি

এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে অ্যাডোবি ফটোশপে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ০২:২৮ পিএম

ছবির নির্দিষ্ট কোনো অংশ নির্বাচন করতে ও ব‍্যাকগ্রাউন্ডের রঙ পরিবর্তনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করা হয়েছে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে।‘সিলেক্ট সাবজেক্ট’ নামের নতুন ফিচারটির সম্প্রতি একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে।অ্যাডোবির পক্ষ থেকে বলা হয়েছে, ফটোশপ সিসি সফটওয়্যারের পরের সংস্করণে ব্যবহারকারীরা নতুন ফিচারটি পাবেন।ছবি সম্পাদনার কাজে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারের নাম অ্যাডোবি ফটোশপ। ছবি থেকে কোনো বস্তু নির্বাচন করতে সফটওয়‍্যারটিতে কুইক ও ম‍্যাজিক সিলেকশন টুলস নামে দুটি ফিচার রয়েছে।তবে এ ফিচারগুলো ব‍্যবহার করে ছবিতে থাকা কোনো বন্তুর নির্দিষ্ট অংশ নির্বাচন করতে অধিক সময় ব‍্যয় হয়। এ কাজ মাত্র এক ক্লিকেই করা যাবে ‘সিলেক্ট সাবজেক্ট’ নামে নতুন ফিচারের মাধ‍্যমে।এ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের গ্রাফিক্স ডিজাইনারদের ছবি সম্পাদনার কাজে অনেক সময় বেঁচে যাবে। মাত্র এক ক্লিকেই পরিবর্তন করা যাবে ছবির ব‍্যাকগ্রাউন্ড।১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজার ভিডিওতে নতুন ফিচারটি কিভাবে কাজ করে তা তুলে ধরা হয়েছে। ভিডিওটি একদিনে ৬৭ হাজারের বেশি ভিউ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

প্রশাসনিক কারণ তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App