×

তথ্যপ্রযুক্তি

ওয়্যারলেস চার্জিং সিস্টেমে শাওমির ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৭, ১২:৫৯ পিএম

  ২০১৮ সালের ফেব্র‌ুয়ারিতে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ এমআই ৭ তৈরি শুরু করবে। তবে সেটি বাজারে আসতে আরও কিছু সময় লাগবে। নতুন ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর থাকবে।৬ জিবি র‌্যাম, ৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৩৩৫০ এমএএইচ ব্যাটারি ও ডুয়াল ক্যামেরা; যার একটি এফ/১.৭ অ্যাপারচার লেন্স সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেল সেন্সর। নতুন ফিচারের মধ্যে রয়েছে তারবিহীন চার্জিং সুবিধা, যার ফলে ফোন চার্জ করতে সবসময় পোর্ট ব্যবহারের প্রয়োজন হবে না।ধরে নেয়া যেতে পারে এর ফলে ফোনটির পেছনের প্যানেল তৈরিতে আবারো গোরিলা গ্লাস ব্যবহৃত হবে। ফেইস আনলকের জন্য থ্রি-ডি ফেইস স্ক্যানার থাকাও অসম্ভব নয়।ফোনটি চালাতে অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম ব্যবহার হবার সম্ভাবনা রয়েছে। তবে শাওমির আপডেট করার গড়িমসির ফলে নুগ্যাট ব্যবহারও অসম্ভব নয়। মূল্য সম্ভবত এমআই ৬ এর চেয়ে খুব বেশী হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App