×

তথ্যপ্রযুক্তি

গেইমিং ল্যাপটপের প্রি-বুকিংয়ে উপহার দেবে আসুস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৭, ০২:১৬ পিএম

তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস দেশের বাজারে উন্মোচন করতে যাচ্ছে আরওজি সিরিজের নতুন গেইমিং ল্যাপটপ ‘আরওজি জেফ্রাস’ জিএক্স৫০১।ল্যাপটপটি প্রি-বুক শুরু করেছে আসুস। প্রি-বুক করলে গ্রাহকরা পাবেন আসুসের উচ্চমানের গেইমিং ‘আরসি এসি৫৩০০’ রাউটার, পিসি গেইম ‘এসাসিনস্‌ ক্রিড : অরিজিন্স’ সহ এক্সক্লুসিভ প্রিবুক বান্ডেল।এছাড়াও আরওজি সিরিজের গেইমিং মাউস, গেইমিং হেডফোন ও ব্যাকপ্যাক দেয়া থাকবে নোটবুকটির সঙ্গে। ল্যাপটপটিতে রয়েছে এনভিডিয়া জিফোর্সের সর্বশেষ গ্রাফিক্স কার্ড জিটিএক্স ১০৮০ ম্যাক্স-কিউ ডিজাইন।ব্যবহার হয়েছে ৭ম প্রজন্মের ইন্টেল কোর আই৭ এইচকিউ প্রসেসর আর ২৪ জিবি র‍্যাম। ফাস্ট ডেটা স্টোরেজের জন্য এতে আছে দ্রুতগামী এম২ এসএসডি।আসুসের নতুন ডিভাইসটি হালকা ও পাতলা হাই-এন্ড গেইমিং ল্যাপটপ। আগ্রহী ক্রেতাগণ আরওজি জেফ্রাস নোটবুকটি প্রি-বুক করতে পারবেন প্রিবুকআরওজি ডটকম থেকে।রিটেইল প্রিবুক পার্টনার হিসেবে থাকছে কম্পিউটার ভিলেজ, রায়ানস্‌ কম্পিউটারস লি., স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এছাড়াও অনলাইন প্রিবুক পার্টনার হিসেবে থাকছে-পিকাবু ডটকম ও কিকসা ডটকম।চলতি মাসের শেষ দিকে বাজারে আসবে ল্যাপটপটি। নোটবুকটির দাম পড়বে ৩ লাখ ১০ হাজার টাকা।২০ হাজার টাকায় নোটবুকটি প্রি-বুক করা যাবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App