×

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের নতুন কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৯ পিএম

বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের নতুন কমিটি

বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের নতুন কমিটি

বাংলাদেশে আইটি প্রফেশনালদের সংগঠন বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর কাওরানবাজার জনতা টাওয়ারে আইটি সেক্টরের নেতৃস্থানীয় লিডারদের অংশগ্রহণে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলাই এই সংগঠনটির মূল উদ্দেশ্য। এখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শাহজেব ইবনে হোসেন, ম্যানেজিং ডাইরেক্টর এ অ্যান্ড এ কনসাল্টিং, এবং  এডভাইজার-বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব। 

বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাব একটি অলাভজনক সংগঠন। এই ক্লাবের বর্তমান সদস্য ১২ হাজারের বেশি। ক্লাবের লক্ষ্য পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে আইটি খাতে দক্ষ জনবল তৈরি করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে ওয়ার্কশপ,ওয়েবিনার, সেমিনার করে আইটির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে অবদান রাখা।

বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সাজ্জাদ হোসেন, মো: আবু রায়হান,  মিজানুর রহমান নয়ন, রাজিব হাসান,  মুকিদুর রহমান তনয় এবং নাজমুস সাকিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App