×

তথ্যপ্রযুক্তি

তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কাজ করবে বিসিএস-বিআইটিপিএফসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৬:০০ পিএম

তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কাজ করবে বিসিএস-বিআইটিপিএফসি

তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কাজ করবে বিসিএস-বিআইটিপিএফসি

বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাব একটি অলাভজনক সংগঠন। এই ক্লাবের বর্তমান সদস্য ১২ হাজারের বেশি। ক্লাবের লক্ষ্য পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে আইটি খাতে দক্ষ জনবল তৈরি করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে ওয়ার্কশপ, ওয়েবিনার, সেমিনার করে আইটির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে অবদান রাখা।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সদস্যরা সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে আইটি প্রফেশনালদের নিয়ে গঠিত। বিভিন্ন কার্যক্রম প্রচারের জন্য কীভাবে একে অপরের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে একসঙ্গে কাজ করতে পারে তার জন্য উভয় সংস্থা আলোচনা করেছে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি ড. সামসুল আরেফিন বলেন, বাংলাদেশের আইটি সেক্টরকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এর জন্য দরকার কোলাবোরেশান। নতুন নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে দেশের মানুষের মাঝে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং ওয়েবনার ওয়ার্কশপসহ নানা ধরনের কার্যক্রম চালু করতে হবে। 

বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সালেহ মোবিন বলেন, এই বাংলাদেশ আমাদের তাই আইটি সেক্টরকে এগিয়ে নিতে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। ডিজিটাল বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। 

সংগঠনের সহসভাপতি ফারুক আজম এরশাদ বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। উঠতি গ্র্যাজুয়েটদের জন্য ট্রেনিং, ওয়েবনার ওয়ার্কশপসহ আয়োজন করা এবং কিভাবে তাদের জীবনের পরবর্তী ধাপের সাথে খাপ খাইয়ে নেবেন, ক্যারিয়ার কাউন্সেলিং ইত্যাদি বিষয়ে উভয় সংস্থার অনেক কাজ করার সুযোগ রয়েছে।

জেনারেল সেক্রেটারি এস এম সাজ্জাদ হোসেন বলেন বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা বাংলাদেশের সর্বস্তরের আইটি প্রফেশনাল দের একসাথে কাজ করার লক্ষ্যে  বিসিএস এবং বিআইটিপিএফসি একসাথে হয়েছিলাম, এর মাধ্যমে দুই পক্ষ একমত হয়েছি যে সামনে স্মার্ট বাংলাদেশ তৈরিতে আমরা একসাথে কাজ করে যাব।

শুভেচ্ছা অনুষ্ঠানে বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ, মহাসচিব এস,এম, সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন, এডভাইজার  শাহজেব ইবনে হোসেন, সেক্রেটারি পাবলিক রিলেশন রাজিব হাসান, সেক্রেটারি মেম্বারশিপ ডেভেলপমেন্ট সাব্বির আহমেদ।

শুভেচ্ছা অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি থেকে উপস্থিত ছিলেন সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, সহ-সভাপতি (এডমিন) সহযোগী অধ্যাপক রেজাউল করিম, সহ-সভাপতি (ফিন্যান্স) অধ্যাপক মো: আব্দুল বাছেত, সহ-সভাপতি (একাডেমিক): জয়নাল আবেদীন; মহাসচিব এলিন ববি, যুগ্ম-সচিব (এডমিন) শরিফুল আনোয়ার, যুগ্ম-সচিব (ফিন্যান্স) মোঃ জারাফাত ইসলাম, যুগ্ম-সচিব (একাডেমিক) প্রকৌশলী  মোঃ নাজমুল হুদা মাসুদ, কোষাধ্যক্ষ মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ এবং কাউন্সিলর এস,এম, সাজ্জাদ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App