×

তথ্যপ্রযুক্তি

স্মার্ট টেকনোলজিস নিয়ে এলো গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৪:২৭ এএম

স্মার্ট টেকনোলজিস নিয়ে এলো গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ

স্মার্ট টেকনোলজিস নিয়ে এলো গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাংলাদেশের বাজারে নিয়ে এলো গিগাবাইটের নতুন ২টি উচ্চ গতিসম্পন্ন  গেমিং ল্যাপটপ। রবিবার স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ে ল্যাপটপ ২টির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী।  

আকর্ষণীয় এই ল্যাপটপগুলো কোর আই সেভেন ১৪ জেনারেশনের এইচএক্স সিরিজের প্রসেসর  দিয়ে তৈরি, ল্যাপটপগুলো বাংলাদেশ মার্কেটে সোমবার থেকে পাওয়া যাবে। 

এই ল্যাপটপগুলোকে পূর্ণাঙ্গ গেমিং ল্যাপটপ হিসেবে ব্যবহার করারর জন্য রয়েছে আরটিএক্স ৪০৭০ এবং আরটিএক্স ৪০৬০ গ্রাফিক্স কার্ড এবং ডিডিআর৫ ৫৬০০ মেগাহার্জের ১৬ জিবি র‍্যাম।

স্টোরেজ হিসাবে থাকছে ওয়ান টিবি জেন-ফোর এসএসডি, ২কে রেজুলেশনের ডব্লিউকিউএইচডি ডিসপ্লে যার রিফ্রেশরেট ১৬৫ মেগাহার্জ। কী-বোর্ডগুলোতে রয়েছে আরজিবি ফিউশন এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজ ১১ হোম।

এই ল্যাপটপটিতে আরো ব্যবহার করা হয়েছে লেটেস্ট টেকনোলজি এআই ফিচার। এই এআই ফিচার ল্যাপটপ গুলোর জিপিইউ, সিপিইউ, র‍্যাম এবং এসএসডি কে অপটিমাইজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App