×

তথ্যপ্রযুক্তি

ব্র্যাককে ডিজিটাল সেবা দি‌বে বাংলা‌লিংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১১:২৬ পিএম

ব্র্যাককে ডিজিটাল সেবা দি‌বে বাংলা‌লিংক

ছবি: ভোরের কাগজ

দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা ব্র্যাকের ভেতর একটি চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে ব্র্যাকের কর্মীরা বাংলালিংকের বিভিন্ন সুবিধা যেমন- কর্পোরেট সংযোগ, এসএমএস ব্রডকাস্ট এবং ওকলা স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন ও ব্র্যাকের অপারেশন্স ডিরেক্টর রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। সম্প্রতি বাংলালিংকের হেড অফিসে এই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন বলেন, ব্র্যাকের মতো একটি আন্তর্জাতিক মানের দাতব্য সংস্থার সাথে যৌথ উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রাহকবান্ধব ডিজিটাল অপারেটর হিসেবে এন্টারপ্রাইজ গ্রাহকদের উন্নত সংযোগ ও সর্বোচ্চ মানের ডিজিটাল সেবা প্রদান করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির ফলে ব্র্যাকের কর্মীরা বিশেষায়িত ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন, যা তাদের ডিজিটাল অভিজ্ঞতার মান বহুগুণ বাড়িয়ে দেবে। বাংলালিংকের বিস্তৃত ডিজিটাল সেবা উভয় প্রতিষ্ঠানের উদ্ভাবন ও বৃদ্ধিতে সহায়তা করবে বলে আমি আশা করছি।

ব্র্যাকের অপারেশন্স ডিরেক্টর রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন (অব.) বলেন, বাংলালিংকের সঙ্গে যৌথ উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কর্মীদের প্রতি আমাদের উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের অঙ্গীকার এই উদ্যোগের ফলে শক্ত ভিত্তি পেয়েছে। বাংলালিংকের আধুনিক ও উদ্ভাবনী ডিজিটাল সেবার মাধ্যমে ব্র্যাকের কর্মীরা কর্মক্ষেত্রে উন্নত সংযোগ উপভোগ করতে পারবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের টেলিকম ম্যানেজার ইঞ্জিনিয়ার এমডি. মনিরুল ইসলাম ও বাংলালিংকের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস, এন্টারপ্রাইজ বিজনেস, এস এম সামসুর রহমান; সেলস প্ল্যানিং এন্ড অপারেশন, এন্টারপ্রাইজ বিজনেস, মোহাম্মদ আহসান হাবীব ও বাংলালিংকের কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার, এন্টারপ্রাইজ বিজনেস, ফারহাদ হোসাইন বাপ্পি। নতুন ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে সম্মানিত গ্রাহকদের উন্নত সেবা ও অভিজ্ঞতা দিতে বাংলালিংক সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App