×

তথ্যপ্রযুক্তি

টানা দ্বিতীয়বার বেসিস সভাপতি রাসেল, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাশিদুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৯:৩২ পিএম

টানা দ্বিতীয়বার বেসিস সভাপতি রাসেল, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাশিদুল

ছবি: ভোরের কাগজ

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪–২৬ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন রাসেল টি আহমেদ। বেসিসের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী ১১ জন পরিচালকের মধ্যে পদ বণ্টন নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয় বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ক্রিয়েটিভের এ প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়া সংস্থাটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান।

সহ-সভাপতি (প্রশাসন) নির্বাচিত হয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল এবং সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন ডিভাইন আইটির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান।     

শনিবার (১১ মে) বেসিস সম্মেলন কেন্দ্রে নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও সাবেক সভাপতি সরওয়ার আলমসহ হাবিবুল্লাহ এন করিম।

নির্বাহী পরিষদের এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের (ডিটিও) বেঁধে দেয়া সময়সীমার মধ্যে সংস্থাটির নির্বাচন কেন্দ্রিক সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর এবং বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী, বেসিস প্রতিষ্ঠাতা সভাপতি আবু তৌহিদ বেসিসের নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ, এবং আপিল বোর্ডের সদস্য নাজনীন কামাল। 

এছাড়া, বেসিসের নবনির্বাচিত পরিচালক হয়েছেন এডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, শুটিং স্টার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, এ আর কমিউনিকেশন্সের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান, অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক, বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম, কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল এবং ফাইনালিটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জায়েদ। 

অনুষ্ঠানে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান বলেন, ‘বেসিস মূলত মেম্বারদের ব্যবসা সহজীকরণ ও সহায়তায় কাজ করে। এজন্য দেশি-বিদেশী অংশীজনদের সাথে প্রচুর সময় দিতে হয়। আমরা এখন প্রায় ২৫০০ মেম্বারের একটি অ্যাসোসিয়েশন, যারা লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যবসা করে। মেম্বারদের ব্যবসা সহজীকরণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচিত ১১ জনের পাশাপাশি ইন্ডাস্ট্রির এক্সপার্ট মেম্বাররাও এর সাথে যুক্ত হওয়া জরুরি। তবেই আমরা নিজেরা ফ্রন্টিয়ার টেকনোলজিতে অভিজ্ঞ হয়ে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারবো।’   

পুনঃনির্বাচিত বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের এবারের নির্বাচনে জয়ী হওয়াটা বেসিসের সকল সদস্যদের জয়, বেসিসের জয়। বেসিস সদস্যদের নিরঙ্কুশ ভালোবাসাতেই ‘ওয়ান টিম’-এর বিজয় এসেছে। আমি অভিনন্দন জানাই সকল বিজয়ীদের এবং সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ৩৩ জন প্রার্থীকে যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করে তুলেছে। দ্বিতীয়বারের মতো আমার এই দায়িত্ব গ্রহণের লক্ষ্য থাকবে বেসিস যে ব্র্যান্ড ইমেজ তৈরি করেছে এবং দেশের একটা অন্যতম বাণিজ্য সংগঠন হিসেবে যে সুপরিচিতি লাভ করেছে সেটাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া।’ 

তিনি আরো বলেন, ‘প্রথমবারের কার্যকালে আমরা বেশ কিছু কাজ করেছি এবং আরো বেশ কিছু কাজ আমাদের পরিকল্পনায় আছে। সেগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেমন লক্ষ্য, সেই সাথে প্রথমবারের দায়িত্ব পালনের সময় বেশ কিছু শিক্ষণীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি নিজেও গিয়েছি। আমাদের চেষ্টা থাকবে এই শিক্ষণীয় অভিজ্ঞতা বেসিসের অভিজ্ঞ এবং তরুণ সদস্যদের সহায়তা এবং পরামর্শকে একসাথে করে আমাদের এই প্রিয় সংগঠনকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া।'

বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ করতে চাওয়ার আশা ব্যক্ত করে রাসেল টি আহমেদ বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রযুক্তিগত অনেক চাহিদা তৈরি হবে, এই প্রযুক্তিগত চাহিদাগুলো আমরা দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই পূরণ করতে চাই। সেই লক্ষ্যেই আমরা সবাই মিলে সমন্বিতভাবে একসাথে কাজ করবো।’

উল্লেখ্য, গত ৮ মে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশেনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বেসিসের ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। নির্বাচনে রাসেল টি আহমেদ নেতৃত্বাধীন প্যানেল ‘ওয়ান টিম’ ১১টি পদের মধ্যে ৮টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতা পায়। মোস্তাফিজুর রহমান সোহেল নেতৃত্বাধীন প্যানেল ‘টিম স্মার্ট’ পেয়েছে ৩টি পদ।

টাইমলাইন: বেসিস নির্বাচন ২০২৪-২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App