×

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে রক্তদান সেবা চালু করবে ফেসবুক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৮, ০৪:২২ পিএম

বাংলাদেশে রক্তদান সেবা চালু করবে ফেসবুক
বাংলাদেশে রক্তদানের প্রক্রিয়া সহজ করতে একটি নতুন সেবা চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আগামীকাল মঙ্গলবার ফেসবুকের নতুন এই সেবা চালু হবে। এতে ফেসবুকে রক্তদাতা হিসেবে যেকোনো ফেসবুক ব্যবহারকারী সাইনআপ করতে পারবেন। আর যাঁর রক্তের প্রয়োজন, তিনি জানতে পারবেন তাঁর আশপাশে রক্তদাতা কে আছেন। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ফেসবুক সাউথ এশিয়ার স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থাপক হেমা বুদারাজু এ কথা বলেন। এ সময় ফেসবুকের হেড অব প্রোগ্রামস রিতেশ মেহতাসহ ফেসবুকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। হেমা বুদারাজু বলেন, রক্তদানের প্রক্রিয়া সহজ করতেই ফেসবুক বাংলাদেশে এই সেবা চালু করছে। বাংলাদেশ এ ক্ষেত্রে দ্বিতীয় দেশ। এর আগে গত অক্টোবরে ভারতে ফেসবুক এই রক্তদান প্রক্রিয়ার সেবা চালু করেছিল। এই প্রক্রিয়ার সঙ্গে প্রায় ছয় লাখ রক্তদাতা সাইনআপ করেছেন। হেমা বুদারাজু বলেন, বাংলাদেশে রক্তদাতার স্বল্পতা আছে। এ বিষয়ে সচেতনতারও অভাব আছে। ফেসবুকের এই সেবা মানুষকে সচেতন করার পাশাপাশি রক্ত পাওয়ার বিষয়টি সহজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App