×

তথ্যপ্রযুক্তি

গ্লোবাল সুইস বিজনেস হাবের যাত্রা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:০১ পিএম

গ্লোবাল সুইস বিজনেস হাবের যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর গুলশানে গ্লোবাল সুইস বিজনেস হাব ২০২৪ এর উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা আনিস খান এবং ভাইস প্রেসিডেন্ট রোমান সোমারউ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের কর্পোরেট জগতের আইকন সৈয়দ আলমগীর। 

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, বিডিজবসের প্রতিষ্ঠাতা ও সিইও এ কে এম ফাহিম মাশরুর, স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, ইকুরিয়ারের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল, এসিআই কনজিউমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার কামরুল হাসান, মাতৃভূমি গ্রুপের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, গ্রামীণ ডিজিটাল হেলথ এর চিফ মার্কেটিং অফিসার হাসিবুল হাসান। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, ডাঃ মোঃ আবু সাইদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু আইয়ুব হাসান সহ আরো অনেকে। 

জিএসবিএইচ-এর মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, বিনিয়োগ এবং রপ্তানি এবং আমদানিতে সহযোগিতা করবে। আন্তর্জাতিক ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবনী কৌশল এবং পারস্পরিক প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরতে একটি গতিশীল প্যানেল আলোচনা হয়েছে। 

সার্বিক সহযোগীতায় করেছে ইন্ট্রাপাস এবং সার্বিক পরিচালনায় ছিলেন গ্লোবাল সুইজ বিজনেস হাবের অপারেশনস চিফ- (বাংলাদেশ) নিয়াজুল ইসলাম রনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App