×

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে নতুন চমক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

হোয়াটসঅ্যাপে আসছে নতুন চমক

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও শেয়ার করতে, পোল পরিচালনা করা যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এজন্য প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। খবর: টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটি অফিসিয়াল কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে প্রচুর মানুষ এটি ব্যবহার করে থাকে। তাই ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন ফিচার আনে মেটা। এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। নতুন এই ফিচারটি হচ্ছে টাইপিং ইন্ডিকেটর।

এর মাধ্যমে ব্যক্তিগত চ্যাটে বা গ্রুপ চ্যাটে কি টাইপ করছে তা সঙ্গে সঙ্গে দেখা যাবে। কেউ টাইপ করলে হোয়াটসঅ্যাপের তিন ডটের সঙ্গে প্রোফাইল ছবি ভাসমান অবস্থায় দেখা যাবে। ফিচারটি ব্যবহারকারীদের চ্যাটে সক্রিয়ভাবে যুক্ত থাকার বিষয়টি আরো স্পষ্টভাবে চিহ্নিত করবে। এছাড়া প্রোফাইল ছবি দেখা যাওয়ায় সহজেই জানা যাবে কে কথোপকথনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের জন্যই ফিচারটি চালু করা হয়েছে।

আরো পড়ুন: ৩৩০ কোটি টাকা ব্যয়ে গেম ও অ্যাপ কাজেই এলো না

হোয়াটসঅ্যাপ বলছে, এই ফিচারে তিনটি ডটের ভিজ্যুয়াল নির্দেশক দেখা যাবে, যা চ্যাট স্ক্রিনের নিচের অংশে প্রদর্শিত হবে এবং যে ব্যবহারকারী টাইপ করছেন, তার প্রোফাইল ছবি সেখানে দেখা যাবে।

বিশেষত, গ্রুপ চ্যাটে এই ফিচারটি বেশ কার্যকরী হবে। কারণ একাধিক ব্যবহারকারী একসঙ্গে টাইপ করলে তা সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। সেই সঙ্গে টাইপিংয়ের মতোই কেউ যদি ভয়েস নোট দিয়ে থাকে তাহলেও মাইকের সাইন চ্যাটে দেখা যাবে।

অন্য এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার এনেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বার্তা লিখে সংরক্ষণ করে রাখতে পারবে। যেটির নামকরণ করা হয়েছে ‘ড্রাফট ফিচার’। এর ফলে অসমাপ্ত মেসেজও খুঁজে পেতে পারবে অ্যাপ ব্যবহারকারীরা। কারণ ই-মেইলের মতোই তা স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট হিসেবেই সেভ হয়ে যাবে।

এটি শুধুমাত্র খসড়া মেসেজের ফিচার, বাড়তি আর তেমন কোনো সুবিধা নেই। গোটা বিশ্বেই অ্যাপে সুবিধাটি আসছে। ফলে হোয়াটসঅ্যাপে মেসেজ পুরোপুরি টাইপ করার জন্য কোনো বাড়তি চাপ থাকবে না। ধীরে-সুস্থে মেসেজ টাইপ করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App