×

তথ্যপ্রযুক্তি

এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর করবে ফ্লোরা সিস্টেমস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম

এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর করবে ফ্লোরা সিস্টেমস

এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর করবে ফ্লোরা সিস্টেমস

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ডিজিটাল রূপান্তর করবে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্লোরা সিস্টেমস লিমিটেড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে, যা এনসিসি ব্যাংকের প্রযুক্তিগত অবকাঠামোকে উন্নত করতে এবং গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে। আন্তর্জাতিক কোর-ব্যাংকিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেমিনস ও ওরাকলের সঙ্গে প্রতিযোগিতা করে এই কাজ করার সুযোগ পায় ফ্লোরা সিস্টেমস।

আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং ফ্লোরা সিস্টেমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ আনিসুর রহমান ও শেখ শাহাদাত হোসেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লোরা সিস্টেমস তাদের ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর ভার্সন ১৮.৪ থেকে ২২.৪ এ উন্নীত করে এনসিসি ব্যাংকের সকল প্রকার কোর ব্যাংকিং পরিষেবা পরিচালনা করবে। এই আপগ্রেড এনসিসি ব্যাংকের সেবার মান, দক্ষতা এবং নিরাপত্তা বাড়াবে, যা গ্রাহকসেবা উন্নীতকরণে এনসিসি ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও বর্ধিত করবে। ফ্লোরা সিস্টেমসের সঙ্গে এই ডিজিটাল রূপান্তর উদ্যোগটি এনসিসি ব্যাংকের ডিজিটাল সক্ষমতাকে আরও বিস্তৃত করবে এবং গ্রাহকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক উন্নত ব্যাংকিং অপারেশনের প্রতিশ্রুতি দৃঢ় করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফ্লোরা ব্যাংক সিবিএস একটি বিস্ত এবং নিরাপদ ব্যাংকিং পরিষেবার জন্য একটি শক্তিশালী ডিজিটাল ভিত্তি যা বহুমুদ্রা লেনদেন, অতিউন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং জালিয়াতি প্রতিরোধের জন্য সহায়ক সফটওয়্যার। ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেমের আপগ্রেডের পাশাপাশি, এএমএল বা সিএফটি, এমআইএস এবং রেগুলেটরি রিপোর্টিং, অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ওয়ালেট, ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড এবং আরও অন্যান্য সেবাগুলোও চালু করবে।

প্রসঙ্গত, ফ্লোরা ব্যাংক সিবিএস বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত কোর ব্যাংকিং সফটওয়্যার, যা স্থানীয়ভাবে তৈরি এবং দেশের ৮টিরও বেশি প্রধান ব্যাংকে পূর্ণ সিবিএস হিসেবে এবং আরও ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ সেবা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App