×

তথ্যপ্রযুক্তি

রাজধানীর আকাশে এক সারিতে দেখা মিললো ৪ গ্রহের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

রাজধানীর আকাশে এক সারিতে দেখা মিললো ৪ গ্রহের

ছবি: সংগৃহীত

এ বছর পৃথিবীর আকাশে একসঙ্গে চার গ্রহ দেখার ঘটনা ঘটেছে। গ্রহগুলো হচ্ছে- শুক্র, শনি, মঙ্গল আর বৃহস্পতি। এর আগ্রহীদের এটি দেখার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন।

সন্ধ্যার আকাশে দেখা দিচ্ছে সন্ধ্যা তারা। এর মূল নাম শুক্রগ্রহ। সূর্যের আলো মিলিয়ে যাবার মুহূর্তেই আকাশের পশ্চিম দিগন্তের উপরে শুক্রগ্রহকে দেখতে পাওয়া যায়। তারপর ক্রমশ দেখা দেয় বৃহস্পতি। বৃহস্পতির অবস্থান থাকে আমাদের মাথার উপরেই। আর শনিগ্রহ দৃশ্যমান হয়, শুক্রগ্রহের সামান্য নিচে। আর মঙ্গলগ্রহের দেখা মেলে আরো কিছু পরে আকাশের পূর্ব-উত্তর প্রান্তে।

এ আয়োজন নিয়ে অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মশহুরুল আমিন বলেন, “আকাশের খুবই সাধারণ ঘটনা এটি। সূর্যকে যেহেতু প্রতিটি গ্রহই আবর্তন করে, তাই এরা নিয়মিতই কক্ষপথের কোথাও না কোথাও সারিবদ্ধ হয়।”

“এই আপাত দৃশ্যমানতার কারণে, জ্যোতির্বিজ্ঞানীরা মজা করে এর নাম দিয়েছেন, ‘প্ল্যানেট প্যারেড’। বলতে গেলে, আগামী ফেব্রুয়ারি মাসের প্রায় পুরোটা সময় জুড়েই তাদের দেখা মিলবে।”

আকাশের ৪টি গ্রহের এই চমৎকার দৃশ্য টেলিস্কোপে পর্যবেক্ষণের আয়োজন করেছিলো, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন। আর সার্বিক সহযোগিতা করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকার কলাবাগানে এ আয়োজনে প্রায় একশ আগ্রহী হাজির হন টেলিস্কোপে গ্রহ দেখতে। ‘প্ল্যানেট প্যারেড’ নামে এই আয়োজন সন্ধ্যা ৬টায় শুরু হয়ে চলেছে রাত ১০টা পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App