×

তথ্যপ্রযুক্তি

চিপ সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ ইলন মাস্কের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম

চিপ সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ ইলন মাস্কের

ছবি: সংগৃহীত

প্রযুক্তি জগতে নতুন বড় পরিকল্পনার ঘোষণা দিয়েছেন উদ্যোক্তা ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স ও এক্সএআইয়ের যৌথ উদ্যোগে বিশ্বের অন্যতম বড় চিপ উৎপাদন কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি ডলার।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ‘টেরাফ্যাব’ নামের এই প্রকল্পটি হবে মাস্কের তিনটি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে মাস্ক দাবি করেছেন, সৌরশক্তির ব্যবহার বাড়ানো এবং ভবিষ্যতে মহাকাশভিত্তিক সভ্যতা গড়ার পথে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক লাইভস্ট্রিমে মাস্ক এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রকল্পটির লক্ষ্য প্রতি বছর এক টেরাওয়াট সমপরিমাণ কম্পিউটিং সক্ষমতা তৈরি করা, যাতে তার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চিপের চাহিদা পূরণ করা যায়।

মাস্ক বলেন, বর্তমানে স্যামসাং, টিএসএমসি ও মাইক্রনের মতো প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীল হলেও ভবিষ্যতের চাহিদা তারা পুরোপুরি মেটাতে পারবে না। তার মতে, ভবিষ্যতে প্রয়োজনীয় চিপের মাত্র দুই শতাংশ সরবরাহ করা সম্ভব হবে বর্তমান নির্মাতাদের পক্ষে। তাই ‘টেরাফ্যাব’ নির্মাণ ছাড়া বিকল্প নেই।

প্রকল্পটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে ‘অ্যাডভান্সড টেকনোলজি ফ্যাব’-এ শুরু করার পরিকল্পনা রয়েছে, যেখানে টেসলার সদর দপ্তরও অবস্থিত। এই কারখানায় দুটি ধরনের চিপ তৈরি করা হবে। একটি পৃথিবীতে ব্যবহারের জন্য, যেমন টেসলার ‘ফুল সেলফ ড্রাইভিং’ প্রযুক্তি ও ‘অপটিমাস’ রোবট পরিচালনায় এবং অন্যটি মহাকাশে ব্যবহারের উপযোগী উন্নত ও টেকসই চিপ।

এর পাশাপাশি স্পেসএক্সের পক্ষ থেকে ‘অরবিটাল ডেটা সেন্টার’ স্থাপনের লক্ষ্যে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের কাছে আবেদন করা হয়েছে।

তবে মাস্কের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা কতটা বাস্তবায়নযোগ্য হবে, তা নিয়ে সংশয়ও রয়েছে। এর আগে হাইপারলুপ, সাইবারট্রাক কিংবা সম্পূর্ণ স্বচালিত গাড়ির মতো প্রকল্পে তিনি উচ্চ প্রতিশ্রুতি দিলেও সবগুলো প্রত্যাশা পূরণ করতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App