×

তথ্যপ্রযুক্তি

টানা ৪ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম

টানা ৪ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

ছবি : সংগৃহীত

আগামী বৃহস্পতিবার রাত ১০টা থেকে সোমবার (১৩ এপ্রিল) ভোর পর্যন্ত টানা প্রায় চার দিন সারাদেশে ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন দেখা দিতে পারে।

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সাময়িক সমস্যা হতে পারে।

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড-এর ডেপুটি অ্যাসিসটেন্ট ম্যানেজার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, SMW5 ক্যাবলের কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে, যা ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত প্রায় ৩ দিন ৮ ঘণ্টা চলবে।

আরো পড়ুন : বনমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হলো ভারতীয় হাইকমিশনারের

এ সময় কার্যক্রমটি ‘ট্রাফিক অ্যাফেক্টিং’ হওয়ায় SMW5-এর মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে বিকল্প হিসেবে দেশের অন্য সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 (SMW4) দিয়ে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরুদ্ধারের চেষ্টা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App