×

তথ্যপ্রযুক্তি

২ ঘণ্টা পর সচল হলো ফেসবুক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

২ ঘণ্টা পর সচল হলো ফেসবুক

ছবি : সংগৃহীত

এক মাসের ব্যবধানে আবারও কারিগরি সমস্যায় পড়েছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করতে পারছিলেন না। তবে প্রায় দুই ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে সেবাটি আবার স্বাভাবিক হয়ে আসে।

সমস্যার সময় ব্রাউজার থেকে ফেসবুকে লগইন করতে গেলে ব্যবহারকারীদের সামনে ‘Account Temporarily Unavailable’ বার্তা প্রদর্শিত হচ্ছিল। তবে মোবাইল অ্যাপের মাধ্যমে অধিকাংশ ব্যবহারকারী স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার করতে পেরেছেন।

ফেসবুকের পাশাপাশি কিছু ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহারের ক্ষেত্রেও সমস্যার কথা জানিয়েছেন। তবে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সেবায় উল্লেখযোগ্য কোনো বিঘ্ন দেখা যায়নি।

আরও পড়ুন: ফোন নম্বর ছাড়াই মেসেজিং করা যাবে হোয়াটসঅ্যাপে

এই বিভ্রাট শুধু বাংলাদেশেই নয়; যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হন। ফেসবুক ব্যবহার করতে না পেরে অনেকেই এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা ও তথ্য জানতে শুরু করেন।

এ ঘটনায় ফেসবুকনির্ভর ব্যবসা, কনটেন্ট নির্মাতা এবং বিভিন্ন সংবাদমাধ্যমও সাময়িক ভোগান্তিতে পড়ে।

এর আগে গত ১২ জুনও ফেসবুকে প্রায় এক ঘণ্টাব্যাপী একই ধরনের কারিগরি সমস্যা দেখা দিয়েছিল। তবে সর্বশেষ এই বিভ্রাটের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। প্রাথমিকভাবে এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App