×

তথ্যপ্রযুক্তি

পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যাওয়ার সম্ভাবনা!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৪৯ পিএম

পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যাওয়ার সম্ভাবনা!
৭ লাখ ৮৬ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যেতে পারে- এমন বিপজ্জনক লক্ষণ দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গা নেবে আর দক্ষিণ মেরু উত্তর মেরুর জায়গা নেবে।  এই পরিবর্তনের তীব্র প্রভাব পড়বে বিশ্বের বিদ্যুৎ ব্যবস্থায়, আবহাওয়া এবং স্বাস্থ্যে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, গত ২০০ বছরে পৃথিবীর চৌম্বকক্ষেত্র ১৫ শতাংশ অস্থিতিশীল হওয়ায়, উল্টে যাওয়ার সম্ভাবনা প্রবল। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বায়ুমন্ডলীয় ও স্পেস ফিজিক্স ল্যাবরেটরির পরিচালক ড্যানিয়েল বেকারের নতুন একটি গবেষণায় এ দাবী করা হয়েছে। চৌম্বক মেরু বদলে যাওয়ার মধ্যবর্তী সময়ে পৃথিবীর চৌম্বকক্ষেত্র দুর্বল হয়ে পড়ে। এ সময়ে চৌম্বকক্ষেত্রের অনুপস্থিতিতে সূর্য থেকে ছুটে আসা চার্জিত কণিকা, ইউভি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বা পাওয়ার গ্রিড ব্যবস্থায় বিঘ্ন ঘটবে, আবহাওয়া প্রভাবিত হবে এবং ক্যানসারের হার বাড়বে। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, পাওয়ার গ্রিডগুলো পরিচালনা করে এমন স্যাটেলাইট টাইমিং সিস্টেম ব্যর্থ হতে পারে। ফলে লাইট, কম্পিউটার এবং ফোন অকেজো হবার সম্ভাবনা থাকবে। বিজ্ঞানীদের মতে, এমনকি টয়লেটে ফ্ল্যাশ করাটাও অসম্ভব হতে পারে। সাধারণত পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটে থাকে ২ লাখ থেকে ৩ লাখ বছর পর। কিন্তু এই পরিবর্তনটি বন্ধ ছিল। সর্বশেষ চৌম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল ৭ লাখ ৮০ হাজার বছর আগে। বিজ্ঞানীরা ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার তলদেশে একটি বিশৃঙ্খলা দেখেছেন, যা ইঙ্গিত দিয়েছে যে, এই বিরল প্রাকৃতিক ঘটনাটি পৃথিবীকে আঘাত হানতে যাচ্ছে। গবেষকরা জানিয়েছেন, পৃথিবীতে এর প্রভাব কেমন হবে তা নিশ্চিত ভাবে তারা জানেন না। তবে ধারণা করছেন, চৌম্বক মেরু উল্টে যাওয়ার ফলে বিদ্যুতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, যা বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকি বাড়াবে। তবে চৌম্বক মেরু বদলে যাওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া হওয়ায় এখনি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গবেষকদের মতে, আগামী ২০০০ বছরে এ ঘটনা ঘটতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App