×

টেলিকম

৭ দিন বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার বিঘ্নিত হতে পারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

৭ দিন বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার বিঘ্নিত হতে পারে

বাংলাদেশ স্যাটেলাইট। ছবি: মিজানুর রহমান সোহেল

জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার (সান আউটেজ) একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা প্রতিবছর দুইবার ঘটে থাকে। এ সময়ে সূর্যের তেজস্ক্রিয়তা স্যাটেলাইটের সঙ্গে স্থলভিত্তিক অ্যান্টেনার সংযোগে বাধা সৃষ্টি করে, ফলে সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন দেখা দেয়।

বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর ক্ষেত্রে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন কিছু সময় সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

সম্ভাব্য বিঘ্নের সময়সূচি:

২৯ সেপ্টেম্বর : সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট (৩ মিনিট)

৩০ সেপ্টেম্বর : সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট (৯ মিনিট)

১ অক্টোবর : সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট (১২ মিনিট)

২ অক্টোবর : সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট (১৩ মিনিট)

৩ অক্টোবর : সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট (১৩ মিনিট)

৪ অক্টোবর : সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট (১২ মিনিট)

৫ অক্টোবর : সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট (১১ মিনিট)

৬ অক্টোবর : সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট (৮ মিনিট)

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, এ সময় তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। উল্লেখ্য, বিএসসিএল দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি

নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App