×

টেনিস

দুবাইয়ে কার হাত ধরে ঘুরছেন সানিয়া মির্জা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০২:৫০ পিএম

দুবাইয়ে কার হাত ধরে ঘুরছেন সানিয়া মির্জা!

ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। ছবি : সংগৃহীত

দুবাইয়ের মলে প্রিয়জনের হাত ধরে ঘুরতে দেখা গেল ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জাকে। তবে সেই প্রিয় মানুষ আর কেউ নয়, সানিয়ার পুত্র ইজহান। দুবাইয়ের এক মলে সানিয়ার ছেলের সঙ্গে কাটানো সময়ের একটি ভিডিও ইনস্টাতে পোস্ট করেছেন টেনিস তারকার বোন অনম মির্জা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

পরিবারের সঙ্গে বর্তমানে দুবাইয়ে রয়েছেন সানিয়া। দুবাইয়ে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ধারাবাহিক ভাবে সমাজমাধ্যমে পোস্ট করে চলেছেন তিনি। সে রকমই একটি ভিডিওতে দেখা গিয়েছে, দুবাইয়ের একটি মলের মধ্যে পুত্র ইজহানের হাত ধরে হাঁটছেন সানিয়া। সঙ্গে রয়েছেন বোন অনম এবং তার কন্যা।


সানিয়ার এক হাতে পুত্রের হাত ধরা। অন্য হাত দিয়ে বোনের হাত ধরে রেখেছেন। নেপথ্যে বলিউড গান ‘তু হ্যায় তো’ বাজছে। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। এছাড়া পুত্রের ফুটবল খেলার একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানিয়া।

উল্লেখ্য, ২০১০ সালে সাবেক পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয়েছিল সানিয়ার। তাদের বিচ্ছেদও হয়ে গিয়েছে। তারপর থেকেই নতুন করে চর্চায় রয়েছেন সানিয়া। সেই আবহে গুজব ছড়িয়েছিল, দ্বিতীয় বিয়ে করতে পারেন সানিয়া। তবে তা গুজবের স্তরেই রয়ে গিয়েছে। বিষয়টিকে পাত্তা দেননি তিনি।

আরো পড়ুন : জকোভিচকে হারিয়ে সিনারের শিরোপা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App