×

টিপস

আদা চা না কি মেথি জল, মেদ কমাতে কোনটি বেশি উপকারী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১১:১০ পিএম

আদা চা না কি মেথি জল, মেদ কমাতে কোনটি বেশি উপকারী?

ছবি : সংগৃহীত

দ্রুত পেটের মেদ কমানোর পন্থা খুঁজে বার করতে চান অনেকেই। অনেকের বিশ্বাস করেন আদা চা খেলে অল্প দিনেই কমে যাবে ভুঁড়ি। তাই রোজ চুমুক দিচ্ছেন আদা চায়ের কাপে। উপকারিতার দিক থেকে এই দুই টোটকায় ভরসা রাখা যেতে পারে। কিন্তু পেটের মেদ কমাতে কোনটি বেশি উপকারী আদা চা না কি মেথি ভেজানো জল?

আদা চা

একটানা গ্যাস-অম্বলের সমস্যা থেকে পেটে মেদ জমতে পারে। তাই সমস্যার উৎসে থেকে সমাধান করতে হবে। আদা চা গ্যাস-অম্বল, পেট ফাঁপার মতো শারীরিক অস্বস্তি থেকে দূরে থাকতে সাহায্য করে। এই ধরনের সমস্যা যত কম হবে, শরীরও ভিতর থেকে চাঙ্গা এবং চনমনে থাকবে। পেটে মেদ জমারও ঝুঁকি কমবে। তাছাড়া আদায় রয়েছে থার্মোজেনিক উপাদান, যা মেদ ঝরানোর পক্ষে সহায়ক। তবে পেটের মেদ কমানো ছাড়াও আদা চা খারাপ কোলেস্টেরল বেশি বাড়তে দেয় না। খারাপ কোলেস্টেরল প্রত্যক্ষ ভাবে না হলেও, ওজন বেড়ে যাওয়ার পরোক্ষ কারণ হতে পারে।

শরীরে পানিরর ঘাটতিও ভুঁড়ির নেপথ্যে থাকতে পারে। আদা চা সেই ঘাটতি পূরণ করে। পানির পরিমাণ যত বেশি থাকবে শরীরে, সরু কোমরের স্বপ্নপূরণ হবে তত দ্রুত। তাই পেটের মেদ ঝরাতে ভরসা রাখা যেতে পারে আদা চায়ে।

মেথি জল

মেথি ভেজানো জল পেটের মেদ কমাতে সাহায্য করে। মেথিতে রয়েছে গ্যালাকটোমেনন নামে বিশেষ এক উপাদান, যা ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়। তাছাড়া মেথি হজমের গোলমাল কমাতেও সাহায্য করে। হজমের সমস্যা নিয়ন্ত্রণে থাকা মানেই পেটের মেদ ঝরানো অনেক সহজ হয়ে যায়। ‘ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল ফার্মাকোলজি’ জানাচ্ছে মেথি ফ্যাট ঝরাতে সাহায্য করে। এমনকি বাড়তি ওজনও কমে মেথির গুণে।

আরো পড়ুন : যেসব খাবারে শরীরের ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর হবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন ১৮০ টাকা

সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন ১৮০ টাকা

স্থানীয় নির্বাচনে এবার ভোট দিতে পারবেন কতজন?

স্থানীয় নির্বাচনে এবার ভোট দিতে পারবেন কতজন?

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা দল থেকে বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App