×

টিপস

ঈদের আগে ত্বক উজ্জ্বল রাখতে কার্যকর টিপস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০১:২৮ পিএম

ঈদের আগে ত্বক উজ্জ্বল রাখতে কার্যকর টিপস

ছবি : সংগৃহীত

রমজান মাস শেষের দিকে। আর মাত্র কয়েক দিন পরই ঈদ। ঈদের আনন্দ-উৎসবকে সামনে রেখে অনেকেই ত্বকের যত্নে বাড়তি মনোযোগ দিচ্ছেন। তবে অসচেতনতা বা ভুল পদ্ধতিতে যত্ন নেওয়া অনেক সময় ত্বকের বড় ক্ষতির কারণ হতে পারে। গ্রীষ্মের তীব্র রোদ ও দাবদাহে ত্বক শুষ্ক হয়ে পড়া স্বাভাবিক হলেও যথাযথ যত্ন নিলে তা এড়ানো সম্ভব।

ঈদের আগে ত্বক সতেজ ও উজ্জ্বল রাখতে নিয়মিত পরিষ্কার রাখা, হাইড্রেটিং মাস্ক ব্যবহার, পর্যাপ্ত পানি পান এবং সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজার সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার ও পর্যাপ্ত ঘুমও জরুরি।

এস্থেটিক বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত প্রসাধনী বা স্কিন কেয়ার ব্যবহার করলেই যে ত্বক সুন্দর থাকবে, এমন নয়। ত্বকের ধরন বোঝাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল, তাদের যত্ন নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। সঠিক স্কিন কেয়ারের পাশাপাশি পুষ্টিকর খাবার ও সচেতন জীবনযাপনও ত্বক ভালো রাখতে সাহায্য করে।

আরো পড়ুন : সানস্ক্রিন নিয়ে যত ভুল ধারণা: ত্বক বিশেষজ্ঞরা কী বলছেন?

চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে বিশেষজ্ঞদের সাতটি কার্যকর টিপস—

১. পানি ও হাইড্রেশন:

ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। পাশাপাশি তরমুজ ও শসার মতো পানি সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা ভালো।

২. এক্সফোলিয়েটিং স্ক্রাব ব্যবহার:

ত্বকের মৃত কোষ দূর করতে এবং রন্ধ্র পরিষ্কার রাখতে নিয়মিত স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখায়।

৩. রোদে পুড়ে গেলে বাড়তি যত্ন:

রোদে ত্বক সংবেদনশীল হয়ে গেলে ঠান্ডা ফেস মাস্ক বা অ্যালোভেরা জেল ব্যবহার করা উপকারী। এছাড়া গ্রিন টি, ক্যামোমাইল বা শসা সমৃদ্ধ সিরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করাও ভালো।

৪. সানস্ক্রিন ব্যবহার:

ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ত্বককে ক্ষতিকর রোদ থেকে রক্ষা করে। তাই বাইরে বের হওয়ার আগে এটি ব্যবহার করা প্রয়োজন।

৫. রোদ এড়িয়ে চলা:

অতিরিক্ত তাপ ও রোদ থেকে দূরে থাকার চেষ্টা করুন। হালকা ও শরীর ঢেকে রাখে এমন পোশাক ব্যবহার করলে ত্বক সুরক্ষিত থাকে।

৬. ফেশিয়াল বা কেমিক্যাল পিল:

ঈদের দুই থেকে তিন দিন আগে ফেশিয়াল বা কেমিক্যাল পিল করলে ত্বক পুনরুজ্জীবিত হয় এবং উজ্জ্বল দেখায়।

৭. হাইড্রেটিং ফেস মাস্ক:

ঈদের আগের রাতে হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করলে সকালে ত্বক আরো সতেজ ও উজ্জ্বল দেখাতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App