×

টিপস

চোখ ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৫৯ এএম

চোখ ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

ছবি : সংগৃহীত

চোখের সুস্থতা বজায় রাখতে পুষ্টিকর খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করা সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে, ভিটামিন, খনিজ পদার্থ ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার চোখের জন্য খুবই উপকারী। এসব উপাদান মূলত বিভিন্ন ধরনের শাক-সবজি ও ফলে পাওয়া যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় নানা রঙের ফল ও সবজি রাখা জরুরি।

এসব খাবারে থাকা ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড চোখের দীর্ঘমেয়াদি নানা সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি উন্নত করতেও ভূমিকা রাখে।

চোখের স্বাস্থ্য ভালো রাখতে যেসব খাবার উপকারী—

১) রুই, কাতলা, ইলিশ ও মাগুর মাছের মতো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ চোখের জন্য খুবই উপকারী। এসব মাছ চোখের মণির সুস্থতা বজায় রাখে, দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং ড্রাই আই সমস্যার ঝুঁকি কমায়।

আরো পড়ুন : ঘুম কম হলে শিশুর যেসব ক্ষতি হয়

২) গাজরে থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ তৈরি করে, যা চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত গাজর খেলে চোখে সংক্রমণের আশঙ্কাও কমে।

৩) ডিমের কুসুমে ভিটামিন এ, জিঙ্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ থাকে। এসব উপাদান চোখের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে।

৪) দুধ ও দইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং জিঙ্ক থাকে। এসব উপাদান চোখের বিভিন্ন অংশের যত্ন নেয় এবং রাতের দৃষ্টিশক্তি উন্নত করতেও সহায়তা করে।

৫) কমলালেবুতে থাকা ভিটামিন সি চোখে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। এতে চোখে সংক্রমণ ও প্রদাহের ঝুঁকিও কমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন গভর্নরের সই করা নোট আসছে বাজারে

নতুন গভর্নরের সই করা নোট আসছে বাজারে

ঈদের ছুটিতে যেসব এলাকায় সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক

ঈদের ছুটিতে যেসব এলাকায় সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App