×

পর্যটন

দেশের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে টোয়াব-বাটজার নতুন উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম

দেশের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে টোয়াব-বাটজার নতুন উদ্যোগ

ছবি : সংগৃহীত

দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ও বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)। পর্যটন ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধান, পর্যটনবান্ধব নীতিমালা, দেশীয় পর্যটনের প্রসার এবং বিদেশি পর্যটক আকর্ষণে গণমাধ্যম ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দুই সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টোয়াব কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দের সঙ্গে বাটজার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দেশের পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি, পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং এ শিল্পকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই সংগঠনের নেতারা।


টোয়াব নেতৃবৃন্দ বলেন, দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা থাকলেও নানা বাস্তব সমস্যার কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। পর্যটন ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধান, সরকারি পর্যায়ে কার্যকর নজরদারি ও সহযোগিতা এবং পর্যটনবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

অন্যদিকে, বাটজা নেতৃবৃন্দ পর্যটন শিল্পের টেকসই বিকাশে সরকার, ব্যবসায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। দেশের পর্যটন খাতের সম্ভাবনা, সমস্যা এবং ইতিবাচক উদ্যোগগুলো গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে এ শিল্পের বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মতবিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটনের প্রসার, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা, দেশের সম্ভাবনাময় পর্যটন গন্তব্যগুলোর প্রচার ও আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং এবং পর্যটনসেবার মানোন্নয়ন নিয়েও আলোচনা হয়।

বক্তারা বলেন, পর্যটনকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে এগিয়ে নিতে হলে শুধু পর্যটন গন্তব্যের উন্নয়নই যথেষ্ট নয়; পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা, আবাসন, সেবার মান এবং তথ্যপ্রচারের ক্ষেত্রেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বৈঠক শেষে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ, মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন টোয়াব ও বাটজার নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

এবার দেওবন্দ মাদরাসার নিচে ‘শিবলিঙ্গ’ থাকার দাবি

এবার দেওবন্দ মাদরাসার নিচে ‘শিবলিঙ্গ’ থাকার দাবি

পশ্চিমবঙ্গে ‘চোর চোর’ স্লোগান দিয়ে মমতার ওপর হামলা

পশ্চিমবঙ্গে ‘চোর চোর’ স্লোগান দিয়ে মমতার ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App