×

পর্যটন

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

ছবি: ভোরের কাগজ

জেলার পর্যটন হলিডে কমপ্লেক্সের সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত পর্টনের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি কমে যাওয়ায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টম্বর) সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছেন পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।

তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় সেতুর পাটাতন থেকে পানি নেমে যাওয়ায় আমরা গতকাল শুক্রবার থেকে  সেতু ঘষামাজা করে পর্যটকদের চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। শনিবার সকাল থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পর্যটকরা আবারও ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে জানান তিনি।

এর আগে গত শনিবার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুর পাটাতন এক ফুট পর্যন্ত ডুবে গেলে নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতন: ডা. শফিকুর রহমান

হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার পর ধীরে ধীরে হ্রদে পানি কমতে থাকে। এতে ছয় দিন পর শুক্রবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে সেতু দৃশ্যমান হয়। এরপর সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চললেও উৎসুক পর্যটকদের অনেকেই সেতুতে উঠে ঘুরে বেড়াচ্ছেন।

রাঙ্গামাটি পর্যটন বোট ঘাটের ইজারাদার মো. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পর্যটকদের অন্যতম আকর্ষণ। সেতুটি চালু হলে পর্যটক সমাগম আরও বাড়বে বলে আশা করছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা, যা বললেন প্রতিমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা, যা বললেন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App