×

বিনোদন

শুটিংয়ে ফিরছেন মিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শুটিংয়ে ফিরছেন মিম

বিদ্যা সিনহা মিম

বিরতি কাটিয়ে পুনরায় শুটিং ফ্লোরে ফিরছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। জুনের মাঝামাঝি এফডিসিতে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছিলেন ‘পরাণ’খ্যাত এই নায়িকা। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে কিছু অনুষ্ঠানে হাজির হলেও শুটিং করতে তাকে দেখা যায়নি। এর মধ্যে তার মা ছবি সাহা অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

সেখানেই যাওয়া-আসার মধ্যে ছিলেন মিম। বর্তমানে তারা দেশে রয়েছেন। দেশে ফিরেই শুটিংয়ে নিয়মিত হচ্ছেন বলে জানান মিম। ২ ও ৩ আগস্ট রিমার্কের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে তিনি অংশ নেবেন। এছাড়া আগামী ৫ ও ৬ আগস্ট বাটা ও লাক্সের বিজ্ঞাপনচিত্রের শুটিং করবেন তিনি। এ প্রসঙ্গে মিম বলেন, ‘আরো আগেই শুটিংয়ে ফেরার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় একটু সময় নিলাম।’

এছাড়া বেশ কিছু কাজ মিমের হাতে রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোর শুটিং শেষ করবেন বলে জানান এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

দুই মাসে ১০০ গজ বিলীন বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত মেহেদী

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

তথ্য উপদেষ্টা শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App