×

বিনোদন

একা একা আমেরিকায় ঐশ্বরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একা একা আমেরিকায় ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রায়

বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রায়-অভিষেক বচ্চনের পরিবার নিয়ে চর্চা যেন থামছেই না। গত কয়েক মাস ধরে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এই তারকা দম্পতিকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল।

জানা যায়, মুম্বাই ছেড়ে একা একাই মার্কিন মুল্লুকে পাড়ি দিলেন ঐশ্বরিয়া রায়। আরাধ্যা রইল অভিষেকের কাছে।

তাহলে কি একেবারেই স্বামীগৃহ ত্যাগ করলেন ঐশ্বরিয়া?

শোনা যাচ্ছে, এক বিজ্ঞাপনের শুটিংয়েই নিউইয়র্কে রয়েছেন ঐশ্বরিয়া। বেশ কয়েকদিন সেখানেই থাকবেন। কাজ শেষে নাকি একা একাই নিউইয়র্কের এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন তিনি। বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয়! মাসখানেক ধরেই অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে।

শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বরিয়া রায় বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App