×

বিনোদন

যেভাবে বদলে গেলেন খুশি কাপুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যেভাবে বদলে গেলেন খুশি কাপুর

খুশি কাপুর

বলিউডে অভিনয়ের সফর শুরু হয়ে গিয়েছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের। জোয়া আখতারের ‘আর্চিজ’ ছবিতে নজর কেড়েছেন তিনি। তবে শ্রীদেবীর কন্যা হওয়ার সুবাদে নেটাগরিকরা অনেক ছোট থেকেই খুশিকে দেখে আসছেন। বলিউডে পা রাখার আগে তার মুখ, নাক, ঠোঁটের গড়ন ছিল অন্য রকম। বর্তমানে বদলে গিয়েছে অনেক কিছুই।

সেই নিয়ে খোলাখুলি কথা বলেছেন খুশি। খুশি স্বীকার করেছেন, বি-টাউনে পা রাখার আগে তিনি নাকে অস্ত্রোপচার করিয়েছেন। শ্রীদেবীর একটি পুরনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়। সেখানে কিশোরী খুশিকে দেখা যাচ্ছে। সেই ভিডিওতে নেটাগরিকরা নানা রকমের মন্তব্য করেছেন। অনেকেই খুশির তখনকার ছবির সঙ্গে এখনকার ছবির অমিল খুঁজে বের করেছেন। কেউ বলেছেন, নাকের সঙ্গে ঠোঁটেও বদল এনেছেন খুশি।

নেটিজেনদের এমন মন্তব্যের বিভাগে এসে খুশি স্বীকার করেছেন, তিনি ঠোঁট ও নাকে অস্ত্রোপচার করিয়েছেন। খুশির অকপট স্বীকারোক্তি দেখে একজন মন্তব্য করেছেন, ‘নিজেই সবটা স্বীকার করেছেন, দেখে ভালো লাগল। ওর অর্থ আছে। কীভাবে খরচ করবেন, সেটা ওর বিষয়। মিথ্যা তো বলছেন না!’ আর একজন মন্তব্য করেছেন, ‘স্বীকার না করে উপায়ও নেই। দেখাই যাচ্ছে খুশি মুখে অস্ত্রোপচার করিয়েছেন।’

আগামীতে ‘লাভ টুডে’ ছবির হিন্দি সংস্করণে দেখা যাবে তাকে। বিপরীতে দেখা যাবে আমির খানের ছেলে জুনেইদ খানকে। সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গেও একটি ছবিতে জুটি বাঁধবেন খুশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App