×

বিনোদন

দাম্পত্যের দূরত্বে অভিনয় থেকে দূরে ঐশ্বরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দাম্পত্যের দূরত্বে অভিনয় থেকে দূরে ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রায়

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের দীর্ঘ দিনের বৈবাহিক জীবনে নাকি চিড় ধরেছে। যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তারকা দম্পতি। তবে অনুরাগীদের মধ্যে জল্পনা চলছে। দাম্পত্যে দূরত্বের কারণ সংসারে মন দিতে গিয়ে নাকি অভিনয় জগৎ থেকে দূরে সরতে হয়েছে ঐশ্বরিয়কে। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। কিন্তু এই প্রসঙ্গ নতুন নয়। এক সময় এক আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল সাবেক বিশ্বসুন্দরীকে।

সংসারে মন দিতে গিয়ে কি অভিনয় থেকে তিনি দূরেই সরে যাবেন? সেই সময় সদ্য বিয়ে হয়েছে ঐশ্বরিয়ার। সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি সন্তানধারণের অপেক্ষা করছেন। কারণ তিনি মাতৃত্ব উপভোগ করতে চান। কিন্তু পাশাপাশি ঐশ্বরিয়া এও জানিয়েছিলেন, পরিবার বা সংসারের জন্য কখনই নিজেকে হারিয়ে ফেলতে চান না তিনি। বিয়ের পরেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও আলোচনা হয় বিস্তর। তবে সেই ছবির প্রশংসা করেছিলেন অভিষেক নিজেই। তার সঙ্গে অভিষেক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মা হিসেবেও ঐশ্বরিয়া খুবই ভালো। অভিনেত্রীর সঙ্গে পর্দায় ফের জুটি বাঁধতে ইচ্ছুক বলেও জানান তিনি।

‘গুরু’ ছবিতে অভিনয় করার সময় অভিষেক ও ঐশ্বরিয়ার প্রেম শুরু। ২০০৭ সালে বিয়ে করেন তারা। বর্তমানে তারা এক কন্যা সন্তানের মা-বাবা। আরাধ্যার জন্মের পর অভিনয় জগৎ থেকে ঐশ্বরিয়া নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App