×

বিনোদন

কৃষ্ণকলির নতুন গান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কৃষ্ণকলির  নতুন গান

কৃষ্ণকলি

সব কালের স্বপ্নদর্শী সব শহীদের স্মরণ করে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী কৃষ্ণকলি ও তার দল। ‘ভালোবাসি ভালোবাসি বলে’ শিরোনামের গানটি গত সোমবার রাতে ইউটিউবে প্রকাশ করা হয়। শ্রেণি লিঙ্গ জাতি বর্ণ ধর্ম বৈষম্যের অবসানের মধ্য দিয়ে ভালোবাসার বার্তা দেয়া হয়েছে গানটিতে।

এই গানের কথা ও সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন কৃষ্ণকলি। লিড গিটারে আছেন আহনাফ খান অনিক, রিদম গিটারে অর্ক সুমন, ড্রামসে সুদীপ্ত বর্ধন শুভ। ভিডিও এডিট করেছেন পার্থ সাুরথি মোদক। ইউটিউবে গানটি প্রকাশের ট্যাগলাইনে লেখা আছে- ‘২০২৪-এর এই অভ্যুত্থান, ছাত্র-জনতার অনেক রক্তের বিনিময়ে পাওয়া। অনেক বছরের দমবন্ধ ঘুমোট হাওয়া বদলের আশায় এত প্রাণ বিসর্জন।

সম্মানের, ভালোবাসাময় এক দেশ, এক পৃথিবী দেখার আশা আমাদের সাধারণ জনমনে। এই গান সেই স্বপ্ন ধারণ করেন যারা তাদের প্রতি, সব কালের স্বপ্নদর্শী সব শহীদের প্রতি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App