×

বিনোদন

মুখ খুললেন শবনম ফারিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মুখ খুললেন শবনম ফারিয়া

শবনম ফারিয়া

২০১৫-১৬ সালের সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।

ছবিটিতে অভিনয় করার জন্য ওই বছরের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া আহসান। তবে পার্শ্ব অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল শবনম ফারিয়ার। পুরস্কার ঘোষণার আগের দিন রাত অবধি নানা মাধ্যমে পুরস্কার পাওয়ার বিষয়টি নিয়ে নিশ্চিত ছিলেন এই অভিনেত্রী। কিন্তু শেষমেশ সেটি হয়নি। তার বদলে ‘মেঘকন্যা’ সিনেমার জন্য পুরস্কার পান অভিনেত্রী সুচরিতা। ২০১৯ সালে দেয়া হয় সেই পুরস্কার।

বিষয়টি নিয়ে এতদিন পরে মুখ খুলেছেন শবনম ফারিয়া। গতকাল তার ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, জয়া আপু সেরা অভিনেত্রী আর আমি সেরা পার্শ্ব অভিনেত্রী, পরদিন গেজেটে দেখি কোন এক বিশেষ দলের এক সদস্যের নাম! ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে।’

পোস্টের শেষে তিনি আশা প্রকাশ করে লেখেন, ‘আশা করি এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না, সব ধরনের রিকোগনেশনই দেয়া থেকে শুধু মাত্র মেধা, যোগ্যতা আর দক্ষতা দিয়ে, চাটুকরিতার জন্য না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

প্রশিক্ষণের মান নিশ্চিত ও পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার তাগিদ

প্রশিক্ষণের মান নিশ্চিত ও পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার তাগিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App