×

বিনোদন

নতুন সিনেমায় ঋদ্ধি ডোগরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন সিনেমায় ঋদ্ধি ডোগরা

ঋদ্ধি ডোগরা

ছোট পর্দা এবং ওটিটির জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। ক্যারিয়ারে সাফল্যের সিঁড়িতে ওঠার ধাপে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সঙ্গেও অভিনয়ের সুযোগ পেয়েছেন ‘জাওয়ান’ ছবিতে। বছর ৩৮-এর ঋদ্ধিকে এই ছবিতে দেখা গেছে শাহরুখ খানের মায়ের চরিত্রে। নতুন খবর, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান খুব জলদি বলিউডে ফিরতে চলেছেন বলে খবর মিলছে। আর তার বিপরীতে দেখা যেতে পারে ঋদ্ধি ডোগরাকে।

জানা গেছে, দুজনকে একটি রোমকম ড্রামায় কাস্ট করা হবে; পার্শ্ব অভিনেতাদের এখনো কাস্ট করা হয়নি। তবে ছবির কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবেমাত্র পেপারওয়ার্ক হয়েছে আর পরিচালকের নাম এখনো গোপন। চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু হবে বলে জানা যায়। আগামী বছরের শেষে বা ২০২৬ সালের শুরুতে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। শুধু তাই নয়, ঋদ্ধি-ফাওয়াদ ভারতে কোনো দৃশ্যের শুটিং করবেন না এবং সব শুটিংই শিডিউল করা হয়েছে বিদেশে।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘খুবসুরাত’ সিনেমায় কাজ করেছিলেন ফাওয়াদ। সেটাই ছিল তার বলিউডে আত্মপ্রকাশ। ২০১৬-এর পর থেকে পাকিস্তানি শিল্পীরা আর ভারতে এসে কাজ করেননি। হলিউডেও পাড়ি দিয়েছেন পাকিস্তানি এই অভিনেতা। ‘মিস মার্ভেল’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে। এদিকে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ কাজ করেছেন অভিনেত্রী ঋদ্ধি। যা এই বছরের নভেম্বরে মুক্তির কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App