×

বিনোদন

কটাক্ষের শিকার তৃপ্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কটাক্ষের শিকার তৃপ্তি

তৃপ্তি দিমরি

ক্যারিয়ারের শুরুতেই নজর কাড়েন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘লায়লা মজনু’, ‘বুলবুল’ ও ‘কালা’ ছবিগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তৃপ্তি। কিন্তু ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার পর থেকে সমালোচনার মুখে পড়তে থাকেন তিনি। এরপর ভিকির সঙ্গে উষ্ণ দৃশ্য। তৃপ্তি যেন খোলামেলা চরিত্রেই বেশি স্বচ্ছন্দ।

‘ব্যাড নিউজ’ ছবি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তির রসায়ন নজর কেড়েছিল দর্শকের। ছবির গান ‘জানম’-এ ভিকি ও তৃপ্তির শরীরী হিল্লোল নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। বর্তমানে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবি নিয়ে ব্যস্ত তৃপ্তি। কিন্তু এই ছবির প্রথম গান মুক্তি ‘মেরে মেহবুব’ পেতেই রোষের মুখে পড়লেন অভিনেত্রী।

অনেকেই বলছেন, তৃপ্তির খারাপ সময় এসে গেছে। একজন মন্তব্য করেছেন, ‘লায়লা মজনু’র মতো ছবি করে এখন এই অবস্থা! সত্যিই তৃপ্তির পতন দেখার মতো। আরেকজন মন্তব্য করেছেন, ‘এত ভালো অভিনেত্রী হয়েও নিজেকে এভাবে পতনের দিকে নিয়ে যাচ্ছেন!’ কেউ আবার লিখেছেন, ‘এত ভালো অভিনেত্রীকে এমনভাবে নাচতে দেখে সত্যিই অস্বস্তি হচ্ছে।’

নৃত্য পরিচালক গণেশ আচার্যকেও কটাক্ষ করেছেন নেটিজেনরা। তার উদ্দেশে এক নেটিজেনের মন্তব্য, ‘জঘন্য নাচের ভঙ্গি। কতটা পুরুষতান্ত্রিক মানসিকতা হলে একজন অভিনেত্রীকে দিয়ে এভাবে নাচানো যায়।’ তৃপ্তি ও রাজকুমার অভিনীত এই ছবি নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে তৈরি। এক নববিবাহিত দম্পতিকে নিয়ে তৈরি ছবির গল্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App