×

বিনোদন

নতুন ধারাবাহিক ‘রিমান্ড’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন ধারাবাহিক ‘রিমান্ড’

‘রিমান্ড’ নাটকের একটি দৃশ্য

নাটকের নাম ‘রিমান্ড’। বর্তমান চলমান রাজনীতিই এ ধারাবাহিকের মূল বিষয়বস্তু। আর এ নাটকেই ডিবির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জাকিয়া বারী মম ও মারুফ আকিবকে। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন আশফাকুর রহমান। এরই মধ্যে মারুফ ও মমসহ আরো অন্যান্য শিল্পী এ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন।

মারুফ আকিব বলেন, ‘একদম চলমান রাজনীতির নানা ঘটনা নিয়ে নির্মাণ হচ্ছে ধারাবাহিকটি। এরই মধ্যে আমরা চার দিন শুটিংয়ে অংশগ্রহণ করেছি। আমি আর মম দুজনই ডিবি অফিসার চরিত্রে অভিনয় করেছি। নির্মাতা বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করছেন। আশা করছি প্রচারে এলে দর্শকের খুব ভালো লাগবে।’ দীর্ঘদিন ধরে সিনেমা ও নাটকে অভিনয় করছেন অভিনেতা মারুফ আকিব।

অন্যদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তবে সিনেমার চেয়ে নাটকে তিনি অনেক বেশি অভিনয় করেছেন। এরই মধ্যে মম অভিনীত নতুন ধারাবাহিক সৈয়দ শাকিল পরিচালিত ‘নীল ঘূর্ণি’ আরটিভিতে প্রচারও শুরু হয়েছে। এবার একসঙ্গে মারুফ-মম একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App