×

বিনোদন

বলিউডে অভিষেকের অপেক্ষায় শ্রীলীলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বলিউডে অভিষেকের অপেক্ষায় শ্রীলীলা

শ্রীলীলা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের রাজকুমারী হিসেবে পরিচিত শ্রীলীলা। মেধা ও পরিশ্রম দিয়ে কয়েক বছর ধরে তামিল, তেলেগু আর মালায়াম চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেছেন। এখন পর্যন্ত শ্রীলীলা মহেশ বাবু, রবি তেজা, আল্লু অর্জুনের মতো দক্ষিণী তারকাদের সঙ্গে কাজ করেছেন। চলতি বছরে তার অন্যতম সিনেমা ‘গুন্টুর কারাম’।

এই সিনেমায় মহেশ বাবুর সঙ্গে ‘কুর্চি মাদাথাপেট্টি’ গানটি এখন দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় গান। খুব শিগগিরই এই অভিনেত্রীকে দেখা যাবে ‘উস্তাদ ভগৎ সিং’ সিনেমায়। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় তার বিপরীতে আছেন পবন কল্যাণ। তবে এসব ছাপিয়ে নতুন খবর হলো শ্রীলীলার বলিউড অভিষেক।

দীর্ঘদিন ধরে বলিপাড়ায় গুঞ্জন ছিল তিনি শিগগিরই হিন্দি সিনেমায় অভিনয় করছেন। জানা গেছে, ইতোমধ্যে এ অভিনেত্রীর সঙ্গে বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্রের জন্য যোগাযোগ করা হয়েছে। তিনি কয়েকটিতে স্বাক্ষরও করেছেন। শ্রীলীলা হিন্দি সিনেমার জন্য মুখিয়ে আছেন। তিনি এখন ১৯৯০ ও ২০০০ সময়ের ক্ল্যাসিক সিনেমাগুলো বেশি বেশি দেখছেন।

শ্রীলীলা খুব ভালো একজন নৃত্যশিল্পী, যা তার বলিউড ক্যারিয়ার রাঙাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই। ভক্তরা খুব শিগগিরই অভিনেত্রীর কাছ থেকে শুনতে পাবেন, একজন বড় পরিচালকের সঙ্গে বলিউডে তার অভিষেক হচ্ছে। প্রসঙ্গত, শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেত্রী। ২০১৯ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিস’-এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App