×

বিনোদন

এক মঞ্চে তিন শিল্পী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক মঞ্চে তিন শিল্পী

ছবি: সংগৃহীত

তিনজনই সংগীতের মানুষ। তারা হলেন সংগীতশিল্পী পিলু খান, এলিটা করিম ও বাপ্পা মজুমদার। এই তিনজন এক হচ্ছেন এক মঞ্চে। ‘রিদম প্লাগড’ নামে সংগীতসন্ধ্যায় তারা শোনাবেন গান। আগামী ১৮ অক্টোবর রাজধানীর ১৩৮ ইস্ট রেস্তোরাঁয় এ আয়োজন করা হচ্ছে। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত কয়েকটি আয়োজনে পারফর্ম করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন পিলু খান ও এলিটা করিম।

এবারের আয়োজনে এ দুই শিল্পীর সঙ্গে অংশ নিচ্ছেন বাপ্পা মজুমদার। আয়োজকরা জানান, ‘রিদম প্লাগড’-এর সংগীতায়োজনে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রকে প্রাধান্য দেয়া হয়েছে। সংগীতসন্ধ্যার গানগুলো আরো মেলোডিনির্ভর ও শ্রæতিমধুর করে তুলতেই এ পরিকল্পনা। এদিকে স্টেজ শোর পাশাপাশি নতুন গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘রিদম প্লাগড’-এ পারফর্ম করতে যাওয়া শিল্পীরা।

সম্প্রতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাপ্পা মজুমদার প্রকাশ করেছেন নতুন একক গান ‘শহরের চোখ’। অন্যদিকে পিলু খান ব্যস্ত স্টুডিও আয়োজন নিয়ে। যেখানে থাকছে তার সুরে গাওয়া বিভিন্ন শিল্পীর গান। সম্প্রতি এই স্টুডিও আয়োজনের প্রথম গানটি রেকর্ড করা হয়েছে এলিটা করিমের কণ্ঠে। শিরোনাম ‘ভালোবাসি হাসির বন্যা’। শিগগির গানটি অনলাইনে প্রকাশ করা হবে বলে জানান শিল্পী এলিটা করিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App