×

বিনোদন

মা হারালেন জয়া বচ্চন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মা হারালেন জয়া বচ্চন

ইন্দিরা ভাদুড়ি

মা ইন্দিরা ভাদুড়িকে হারালেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। গত মঙ্গলবার রাতে ভোপালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই তারকা অভিনেত্রীর মা। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, চলছিল চিকিৎসা। কিন্তু অবস্থার অবনতি হতেই ভোপালে গত পরশু রাতে ছুটে যান অভিষেক বচ্চন। পরিবারের বাকি সদস্যরাও গেছেন সেখানে। খবর শুনে অমিতাভ বচ্চনও চার্টার্ড বিমানে ভোপালের পথে রওনা দেন।

ভোপালের শ্যামলা পাহাড়ের অংশল অ্যাপার্টমেন্টে একাই থাকতেন ইন্দিরা ভাদুড়ি। তার স্বামী, জয়া বচ্চনের বাবা, তরুণ ভাদুড়ি, পেশায় সাংবাদিক ছিলেন। একাধিক সংবাদপত্রের লিখতেন তিনি। ১৯৯৬ সালে মৃত্যু হয় তার। খবর আসতেই শোকের ছায়া নামে বচ্চন পরিবারে। নানীর কাছে সর্বপ্রথম পৌঁছান অভিষেক বচ্চন। নানীর সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিষেক ও শ্বেতা দুজনেরই।

জয়ার বাবা-মা, দুজনেরই মধ্যপ্রদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক। সেখানেই জয়ার জন্ম। তার দুই বোন রীতা ও নিতা। অভিনেতা রাজীব ভার্মার সঙ্গে বিয়ে হয় রীতার। অন্যদিকে জয়া অল্প বয়সে পা রাখেন সিনেমার দুনিয়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App