×

বিনোদন

সালমান খানকে ফের হত্যার হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সালমান খানকে ফের হত্যার হুমকি

সালমান খান

বলিউড তারকা সালমান খানকে আবারো হত্যার হুমকি দেয়া হয়েছে। পাশাপাশি একই ধরনের হুমকি দেয়া হয়েছে মহারাষ্ট্রের বিধায়ক এবং কিছুদিন আগে গুপ্তহত্যার শিকার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও। এই হুমকির পরপরই ২০ বছর বয়সি এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গ্রেপ্তার ওই তরুণের নাম গোফরান খান। তাকে উত্তর প্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হেফাজতে নেয় মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গোফরান খানকে রিমান্ডে নেয়ার প্রক্রিয়াও চলছে। পুলিশ সূত্র জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় জিশান সিদ্দিকির অফিসে একটি বার্তা পাঠানো হয়। সেখানে সালমান খান ও মহারাষ্ট্রের বিধায়ক জিশানকে হত্যার হুমকি দেয়া হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। জিশান সিদ্দিকির অফিসের এক কর্মচারী এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন এবং একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ পরে হুমকির মূল হোতা হিসেবে মোহাম্মদ তৈয়ব নামে একজনকে শনাক্ত ও গ্রেপ্তার করে।

এর আগে মুম্বাই পুলিশ জামশেদপুরের ২৪ বছর বয়সি সবজি বিক্রেতা শেখ হুসেন শেখ মহসিনকে গ্রেপ্তার করে সালমান খানকে হুমকি দেয়ার অভিযোগে। মহসিন মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে হুমকির বার্তা পাঠিয়েছিল ৫ কোটি রুপি মুক্তিপণ দাবি করেন। সালমান খান এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। বিষ্ণোই গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যরা গত এপ্রিলে সালমানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। একের পর এক হুমকির পর তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে চলতি মাসের শুরুর দিকে সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক বিধায়ক এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (অজিত পাওয়ার) শিবিরের নেতা বাবা সিদ্দিকি মুম্বাইয়ে তার ছেলে জিশানের অফিসের কাছে গুলিবিদ্ধ হন। তার হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরে জিশান ও সালমান খানকে নতুন করে এই হুমকি দেয়া হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App